জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় চাঁদা দাবির ঘটনা নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ

মোঃ আব্দুল আলীম আবরার।।

পাবনা ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোতালেব হোসেন তার বিরুদ্ধে দায়ের হওয়া চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক ও রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন।অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মোতালেব হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছরের শাসনামলে তিনি ভাঙ্গুড়ায় রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারেননি। বিভিন্ন সময়ে মিথ্যা মামলায় জড়িয়ে তাকে হয়রানি করা হয়েছে, যার ফলে তিনি রাজনৈতিকভাবে কর্মহীন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তিনি জানান, গত ৫ আগস্ট সরকার পতনের পর তিনি ভাঙ্গুড়ায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করেছেন। সম্প্রতি অসুস্থ হয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং পরে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দেন। চিকিৎসার খরচ মেটাতে তিনি শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা চান।
তার দাবি, এ ঘটনার জের ধরেই স্থানীয় ব্যবসায়ী একে এম হানিফ বাবলু ৭ সেপ্টেম্বর ভাঙ্গুড়া থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি করেন। মোতালেব হোসেন সংবাদ সম্মেলনে এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন এবং তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানুষের ঢল

1

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

2

সম্ভাব্য প্রার্থীর তালিকায় বাদ পড়লেন তৃণমূল থেকে উঠে আসা আলো

3

গাইবান্ধা-০৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র জমা দিলেন অধ্য

4

শিবগঞ্জ সীমান্তে অভিনব কায়দায় মাদক পাচার, ১২৩ বোতল ভারতীয় সি

5

১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

6

যে ঐতিহ্য হারাবার পথে

7

নবীগঞ্জে কৃষিজমি থেকে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্টে ৫০হাজার

8

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৮৭০ (আটশত সত্তর) পিস ইয়াবা ট্যাবল

9

বেনাপোল সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

10

কয়রায় গনধিকার পরিশোধ থেকে উপজেলা সভাপতি সহ ১৬ জন নেতাকর্মী

11

ঐতিহাসিক পাগলা মসজিদের পার্কিং এরিয়া পরিষ্কারে বিডি ক্লিন ক

12

ঝালকাঠির দুটি সংসদীয় আসনে কাঙ্খিত প্রতীক পেয়ে উচ্ছ্বসিত প্রা

13

নওগাঁর নিয়ামতপুরে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন ব

14

শ্রীমন্তপুর সিসিআরএস উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য সচেতনতা ক্যাম

15

মানিকগঞ্জে মিথ্যা মামলার অভিযোগে বাদী নারী কারাগারে

16

চলনবিলে গবাদিপশুর খাদ্য সংকট

17

ককটেল বিস্ফোরণ ঘটিয়েও মুক্ত বিএনপি কর্মীরা

18

নিয়ামতপুরে ফুটপাত দখল করে বসেছে অস্থায়ী দোকান দুর্ভোগে পথ

19

গোয়ালন্দে পিঠা উৎসব অনুষ্ঠিত

20