জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নিরাপদ-ঝুঁকিমুক্ত সড়কের দাবিতে ছাতকবাসীর ব্যানারে মানববন্ধন

মুশাররফ হোসেন

নিরাপদ-ঝুঁকিমুক্ত সড়ক চাই, সড়ক দূর্ঘটনায় প্রাণনাশের ভয় থেকে মুক্তি চাই"স্লোগান-কে সমনে রেখে ছাতকবাসীর ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 
সোমবার ৫ জানুয়ারি  দুপুরে শহরের তাহির প্লাজার সামনে ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ডাক্তার আফছার উদ্দিনের সভাপতিত্বে ও নাট্যকর্মী সেলিম আহমেদ  মাহবুবের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,  ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এড সুফি আলম সোহেল, সম্প্রতি দূর্ঘটনায় নিহত মরহুম ডাক্তার এমরানুল বাসার অপু'র পিতা আবুল বাসার,মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজয় কৃষ্ণ পাল,হোমিও চিকিৎসক করুনা সিন্ধু রায়, 
চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমরেশ সরকার সঞ্জু, ফুটবলার সৈয়দ লাল মিয়া, নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজয় পোদ্দার,হুমায়ুন আহমেদ সুহেল, দিলবর আলী, 
টিম ছাতকের ফাউন্ডার সায়েদুর রহনান সায়েদ, দিলিপ চন্দ্র দাস প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ডাঃ উৎপল গোস্মামী,মেহেদী হাসান সোনা মিয়া, কামাল আহমদ,তানজিদ চৌধুরী,জহির উদ্দীন দিনান, সৈয়দ আহমদ লেচু, জুমলাদ চৌধুরী, রাসেল চৌধুরী,মুতাসিম বিল্লাহ,লোকমান রনি চৌধুরী, তাজ উদ্দিন,  জুবায়েদ আহমদ,মীর তানিব,শাওন আহমদ,সেবুল আহমদ, ঐক্যবদ্ধ ছাতক মানববন্ধনের উদ্যোক্তা আবুল খায়ের টুটুল, মামুন আহমদ,সানী দাস,ইয়াছিন খান রাব্বি  প্রমুখ।
উল্লেখ গত ১৭ ডিসেম্বর ছাতকে রাস্তা পারাপরের সময় পৌর শহরে রওশন কমপ্লেক্সের সামনে বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন উদীয়মান তরুন চিকিৎসক এমরানুল বাসার অপু। সিলেট শহরের আল-হারামাইন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৫ দিন পর তার মৃত্যু হয়। 
মানববন্ধনে বক্তারা বলেন,অপ্রাপ্ত সিএনজি অটোরিকশা, ভারী যানবাহন ও টমটম চালকদেরকে প্রচলিত আইনের আওতায় আনতে হবে। এতে দুর্ঘটনা অনেকাংশে রোধ হবে। ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  আবাসিক মেডিকেল (স্থায়ী) অফিসার নিয়োগ,শহরের ব্যস্ততম এলাকা এবং স্কুল কলেজ ও মাদ্রাসার সামনে গতিরোধক বাধ ( স্প্রিড ব্রেকার) স্থাপন করা এবংশহরের  গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি স্থাপন ও ট্রাফিক পুলিশের যানবাহনের নিয়মশৃঙ্খলা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা ও নিয়মিত দায়িত্ব পালন করার দাবি করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ জুলাই যোদ্ধার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার

1

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন

2

‎সিলেটের পুণ্যভূমিতে পরিবর্তনের গর্জন

3

মুকসুদপুরে বড় ভাটরা একতা যুব সংঘের উদ্বোধন

4

সিলেট-১ আসনের টুকেরবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা

5

নাসিরনগর কচুয়ায় শায়িত আছেন ৩৬০ জনের অন্যতম সৈয়দ মিরাণ শাহ তা

6

কালিয়াকৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবি

7

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মির্জা ফয়সল আম

8

গণভোটে ‘হ্যাঁ’ নিশ্চিত করতে দেশজুড়ে ২৭০ অ্যাম্বাসেডর নামাচ্ছ

9

ছাতকে বাউল শিল্পীর অকাল মৃত্যুতে শোকাহত ছাতকবাসী

10

গুম ও মানবতাবিরোধী অপরাধে হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার

11

তৃণমূলের জনগনের ভালোবাসায় সিক্ত জননেতা সেলিম রেজা

12

সন্তান অপরাধী, বাবা-মা ভুক্তভোগী

13

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক.

14

ঘাটাইলে পিতার ছুরিকাঘাতে তিন বছরের শিশুকন্যা নিহত

15

পার্বতীপুরে নূরুল হুদা বাবুর জনসভা অনুষ্ঠিত

16

মাদারীপুরে ছাত্র হত্যা মামলার আসামির সাথে বিএনপির প্রার্থী আ

17

বাঞ্ছারামপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা

18

ভাঙ্গুড়ার আব্দুল জব্বার হলেন পাবনা জেলা প্রাইভেট হাসপাতাল

19

পার্বতীপুরে মুক্তিযোদ্ধা স্মৃতি বুদ্ধি প্রতিবন্ধী মডেল বিদ্য

20