জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আইন নিজের হাতে তুলে না নিতে ত্রিশালবাসীকে ওসি ফিরোজ হোসেন এর আহ্বান

আরিফ রববানী  

গুজবে কান দিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়ার বর্বর প্রবণতা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ওসি ফিরোজ হোসেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ত্রিশাল সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন জামে মসজিদে খুতবা  পূর্বে নবাগত যোগদানকারী ত্রিশাল থানা অফিসার  ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন জুমার নামাজে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে নিজের পরিচয় প্রদানের পর 
জানান, সম্প্রতি ভালুকা উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ভাগ্যজনকভাবে কয়েকটি পুরোপুরি গুজব সৃষ্ট নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে। সম্পদ বিনষ্ট হয়েছে ও নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। দেশকে অস্থিতিশীল করার অভিপ্রায়ে একটি স্বার্থান্বেষী মহল স্পর্শকাতর ধর্মীয় বিষয়সহ নানা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও জনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে। এ ধরনের সব বেআইনি কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করার কথাও জানিয়ে তিনি যে কোনও তথ্য ও সংবাদের সত্যতা যাচাই করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের পাশাপাশি নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ জানান।
ওসি ফিরোজ হোসেন বলেন-এ দেশের সাধারণ মানুষ শান্তি প্রিয়। তারা যে কোনও প্রকার নিষ্ঠুরতা, সহিংসতা, বর্বরতা ও উগ্রবাদের বিরুদ্ধে। কোনও প্রকার গুজবে কান না দিতে এবং যে কোনও তথ্য ও সংবাদ যাচাই ব্যতীত বিশ্বাস না করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি দেশের বর্তমান প্রেক্ষাপটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। সেই সাথে তিনি অনুরোধ করেন আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়, এবং কোথাও কোনো সমস্যা হলে সরাসরি পুলিশকে অবগত করার জন্য বিশেষ অনুরোধ রাখেন।  থানার দায়িত্বশীল হিসেবে রাষ্ট্রের বিশেষ অনুরোধ গুলি  মুসল্লিদের মাঝে উপস্থাপনা সহ একে অপরের প্রতি অত্র মেসেজটি জানিয়ে দেওয়ার অনুরোধ জানান। তিনি সকলের প্রতি ত্রিশালের আইন-শৃঙ্খলা সুন্দর রাখার জন্য সকলের সহযোগিতা কামনা সহ দোয়া প্রত্যাশা করেন।।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ দল বিতর্কেও শেষ পর্যন্ত বৈধ

1

নির্বাচনে অংশ নিতে নিম্নোক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য

2

গুইমারার নবাগত অফিসার ইনচার্জ সাথে গুইমারা প্রেসক্লাব সাংবাদ

3

জামালপুরে ডেভিল হান্টে ১৭ জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

4

গণিত অলিম্পিয়াডে চট্টগ্রাম অঞ্চলের সেরা দশে রাবিপ্রবির দুই শ

5

ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প

6

বগুড়া সদর উপজেলায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

7

নীল আকাশের নিচে সবুজ গালিচা

8

শক্তিশালী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্

9

জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন নাজিম উদ্দীন নাবিল

10

আমখোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিত

11

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবে বিজয় দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠি

12

কুট্টাপাড়া লিটল স্টার কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির শিক্ষার্থী

13

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা

14

কিশোরগঞ্জের ৩টি সংসদীয় আসনে ১৮ জনের মনোনয়ন বৈধ

15

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল সহ এক যুবক আটক

16

কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

17

কিশোরগঞ্জে রুবায়েত ফাতেমা তনির প্রথম স্বামীর মানববন্ধন

18

কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা-২০২৫ ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত

19

টুঙ্গিপাড়ায় কৃষকলীগের আরো এক নেতার পদত্যাগ

20