জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ককটেল বিস্ফোরণ ঘটিয়েও মুক্ত বিএনপি কর্মীরা

 মো: নাজমুল হাসান জাবেদ 

 শনিবার দুপুরে আকস্মিক একদল দেশীয় অস্ত্রধারীর মহড়া দেখা মেলে ফতুল্লার শিয়াচর এলাকায়। অল্প সময় পরেই মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে প্রকম্পিত হয়ে উঠে পুরো এলাকা। এলাকায় রটে যায়, গোলাগুলি চলছে দুই পক্ষের মধ্যে। আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকেন এলাকার সাধারণ বাসিন্দারা। শিয়াচর হাজীবাড়ি মোড় পরিণত হয় রণক্ষেত্রে। যার নেপথ্যে প্রধান দুই চরিত্র। একদিকে দস্যু জয়নাল, অন্যদিকে ইউনুচ মাস্টার। 


ফতুল্লার হাজীবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা, আশ্রয় প্রশ্রয়, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজির অভিযোগ রয়েছে জয়নাল আবেদীন ওরফে দস্যু জয়নালের বিরুদ্ধে। এই অঞ্চলে দীর্ঘদিন ধরে যারা বিএনপির রাজনীতি করে আসছেন তাদের এক প্রকার কোনঠাসা করে রেখেছে এই জয়নাল। আইন শৃঙ্খলা বাহিনীকে রীতিমত বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিলো জয়নাল। 

অন্যদিকে বিতর্কের জালে রয়েছে ফতুল্লার রেললাইন এলাকার ইউনুচ মাস্টার। তার বিরুদ্ধেও রয়েছে নানান অভিযোগ। দুজনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে শনিবার। যেখানে একের পর এক ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপ, দোকান পাট ও বাড়িঘরের জানালা ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর টিম হাজির হয়ে ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করে নিয়ে যায়। এদের মধ্যে জয়নাল আবেদিন আটক হলেও পালিয়ে যেতে সক্ষম হয় ইউনুচ মাস্টার। 

এর বাইরে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন আটক হলেও তিনি এই ঘটনার সাথে জড়িত ছিলেন না বলে জানিয়েছে স্থানীয়রা। মূলত সংঘর্ষের পর পরিস্থিতি দেখতে বেরিয়ে ছিলেন ঘর থেকে। দুই গ্রুপের কোন পক্ষের অনুসারী বা নেতা নন দোলন। যেই কারনে তাকে আটকের পরেও মুক্ত করে দেয় পুলিশ। তবে এই ঘটনার পর জয়নাল আবেদীন সহ আরও কয়েকজন মুক্তি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। 

স্থানীয়দের অভিযোগ, জয়নাল এবং ইউনুচ দুজনই পুরো এলাকায় ত্রাস করে বেড়ায়। আটক হবার পর এলাকাবাসী অনেকেই অপেক্ষায় ছিলেন মিস্টি বিতরণের। কিন্তু মুক্তির খবরে আবারও হতাশ হন এলাকাবাসী। তারা বলছেন, যেখানে প্রকাশ্যে ককটেল বিস্ফোরণের মত ঘটনা ঘটেছে, সংঘাত সহিংসতা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে হাতেনাতে আটক করেছে। সেখানে তাদের মুক্তি দেয়া এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হওয়ার দিকে ইঙ্গিত করে। তাছাড়া পুলিশ সদস্যরা বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় পুলিশ কার্যকর ব্যবস্থা না নেয়ায় হতাশা প্রকাশ করেছেন অনেকেই। 

স্থানীয়রা বলছেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে অপরাধ অপকর্ম করে বেড়ানো এই দুই হোতার কারনে এলাকায় বিএনপির ভোট ও সমর্থন প্রতিনিয়ত কমছে। অব্যহত চাঁদাবাজিতে এলাকাবাসী বিরক্ত। বিএনপি পরিচয়ের কারনে থানা থেকে মুক্তি পেয়েছেন এমন কথা ছড়িয়ে দেয়া হয়েছে। ফলে আরও বেশি তটস্থ হয়েছে এলাকাবাসী। পুলিশের এমন উদার নীতি অত্র অঞ্চলের জন্য ভীতির কারন হয়ে দাঁড়িয়েছে। সেই সাথে বিএনপির ভোটে নেতিবাচক প্রভাবে সহায়ক ভূমিকা রাখবে এই ধরণের ঘটনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আট দলের শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষ

1

পটুয়াখালীর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী খোকন কে

2

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বা

3

কলমাকান্দায় জাতীয় সমবায় দিবস পালিত

4

কান্তনগর মেলায় অনিয়ম ঠেকাতে দ্রুত পদক্ষেপ

5

টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের রইক্যং ইউনিটে উ

6

মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

7

হবিগঞ্জের হাওরে আমন ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

8

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্ম

9

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে রাজপথে ইসলামী ছাত

10

সাজেকের দুর্গম পাহাড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো

11

নওগাঁ শহরে লিটন ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

12

কালিগঞ্জে বেওয়ারিশ ৩০ বস্তা ইউরিয়া সার উদ্ধার নাজিমগঞ্জ-শ্যা

13

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বোরহানউদ্দিনের দোয়া ও মিল

14

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষ

15

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

16

‘হ্যাঁ’ ভোটে নির্ধারিত হবে আগামী একশ বছরের দিকনির্দেশনা: প্র

17

রাজিবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচার উপলক্ষে

18

ভূরুঙ্গামারীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নতু

19

ত্যাগ, গ্রহণযোগ্যতা ও ঐক্যের সমীকরণে নাজমুল মোস্তফা আমিন

20