জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মোঃ মশিউর রহমান
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দিনাজপুরের পার্বতীপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের আরজি দেবীপুর শিয়ালকোট তানজিমুল উলুম আব্দুল বারি কওমি মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এসএম জাকারিয়া বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয়  কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক দিনাজপুর জেলাআরাফাত রহমান কোকো  ক্রীড়া সংসদ এর  আহবায়ক  দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, ১০ নং হরিরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, আজিজার রহমান, আশরাফুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসএম জাকারিয়া বাচ্চু বলেন,
"বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক। আজ জাতির এই সংকটময় সময়ে তার দ্রুত আরোগ্য লাভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই তার সুস্থতার জন্য আন্তরিকভাবে প্রার্থনা করছি।"
পবিত্র দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।
এই আয়োজনে অংশগ্রহণকারীরা জানান, নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা দেশের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা। তার সুস্থতা জাতীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা আশা ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়িয়ার খিরু নদী দখল দারের কবলে

1

টাংগাইলের নাগরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি সভ

2

ধোবাউড়ায় ভারতীয় কসমেটিকসহ দুই নারী ব্যবসায়ী আটক

3

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে বি

4

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে তেলিগাতী প্রিমিয়ার লীগ

5

ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস

6

ডে/ঙ্গু প্রতি/রো/ধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভ

7

নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গজারিয়ায় পুলিশ সুপার মেনহাজুল

8

গাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাব, মেয়াদ কয় বছর, বাকি শর্ত কী

9

টেপ বল বিপিএল টুর্নামেন্টের ফাইনালে বিজয় খুলনা টাইগার্স

10

সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবো খোকন তালুকদার

11

সাভারে ডাকাত সদস্য গ্রেফতার

12

হাতিয়ায় বিএনপির দু্গ্রুপের সংঘর্ষ, আহত-২০

13

যেসব বিএনপি নেতা গত দেড় দশকে রাস্তায় আন্দোলন করেছেন তাদের

14

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে প্রতীক বরাদ্দ: মাঠে নামলেন আসলা

15

চাঁপাইনবাবগঞ্জে ১২ গ্রাম হেরোইন সহ একজন মাদক ব্যবসায়ী আটক

16

বিড়ি খাওয়া বক্তব্যে জামায়াতের ভোট বেড়েছে দুই কোটি টাকার মার্

17

মাদক

18

০৪ জেলায় ঝড়ের আভাস

19

নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগে যুগান্তকারী উন্ন

20