জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গজারিয়ায় পুলিশ সুপার মেনহাজুল আলমের পরিদর্শন


 গাজী মাহমুদ পারভেজ  

মুন্সীগঞ্জের গজারিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার সার্বিক প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম।

মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) তিনি গজারিয়া থানাধীন গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্র, গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প এবং সংশ্লিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করেন এবং দায়িত্ব পালন সংক্রান্ত সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
এসময় তিনি পুলিশ সদস্যদের নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা, সততা, দৃঢ়তা ও সর্বোপরি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি ফোর্সের যেকোনো সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করা হবে বলে আশ্বাস দেন।
পরবর্তীতে নির্বাচনী কেন্দ্র পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় নির্বাচনী এলাকার সাধারণ জনগণকে আশ্বস্ত করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশ সংশ্লিষ্ট সকল দপ্তরের সাথে সমন্বয়ের ভিত্তিতে পেশাদারিত্ব ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এই নিরপেক্ষতা আগামীতেও অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ ফিরোজ কবির, সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট জনাব আরেফিন, গজারিয়া থানার অফিসার ইনচার্জ, গজারিয়া নৌ ফাঁড়ির ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে ভিডাব্লিউবি চাল বিতরণ চলমান

1

ময়মনসিংহে গাঁজা সহ চার জন গ্রেফতার

2

গোবিন্দগঞ্জে আসামি ধরতে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা,

3

বাঞ্ছারামপুরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন

4

জুলাই সনদ বাস্তবায়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

5

বেনাপোল দিয়ে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি, বন্দরে বিশেষ

6

বাবুগঞ্জে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তা

7

সেনবাগে প্রবাসীর ঘরে চুরি, ৮ লাখ টাকার মালামাল লুট

8

স্বেচ্ছাচারিতা ও খেলাপি ঋণের পাহাড়ে চাপা একীভূত ব্যাংকগুলো,

9

লাখাইয়ে ধান রোপনকে কেন্দ্র করে ১জন নিহত,আহত ২০

10

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

11

পোরশায় অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করলেন ইউএনও

12

নবাবগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় সভা করলেন ধানের শীষের প্রার্থী

13

পোরশার বিভিন্ন গ্রামে ধানের শীষের পক্ষে গণসংযোগে জনতার এমপি

14

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২০ (বিশ) গাঁজা উদ্ধার; প্রাইভেটকার

15

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচন চলছে

16

চরকাউয়া ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচ

17

পোরশায় মাসিক সমন্বয় সভ এবং বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদ্যাপনের

18

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সফিক ইসলাম আহত

19

মণিরামপুরে শহীদ হাদির গায়েবানা জানাজা ও হত্যার বিচারের দাবিত

20