জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক শহর হবে নোয়াখালী

মোঃ আরিফ হোসেন 

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে নোয়াখালীকে সিটি করপোরেশন ঘোষণা করে আধুনিক শহরে রূপান্তরিত করা হবে। একই সঙ্গে তিনি নোয়াখালী বিভাগ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানান।

শনিবার (২৯ নভেম্বর) নোয়াখালী প্রেস ক্লাবে নোয়াখালী-৪ (সদর–সূবর্ণচর) আসনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মো. শাহজাহান বলেন, “১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা চারবার আমি এ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য ছিলাম। সে সময়ে অবকাঠামো থেকে শুরু করে আইনশৃঙ্খলার ব্যাপক উন্নয়ন করা হয়েছিল। কিন্তু ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তাদের আমলে কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে।”

তিনি দাবি করেন, সারা দেশে ধানের শীষের জোয়ার উঠছে। জনগণের সমর্থন নিয়ে বিএনপি আবারও ক্ষমতায় এলে নোয়াখালীর বহু মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে এই ঐতিহ্যবাহী জেলাকে আধুনিক শহরে রূপান্তর করা হবে।

এসময় তিনি হাতিয়ার চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারণ, সূবর্ণচর এক্সপ্রেস চালু, স্বাস্থ্যসেবা আধুনিকায়ন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, স্কুল–কলেজ জাতীয়করণ, আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশ ফাঁড়ি স্থাপন, কিশোর গ্যাং নির্মূল, জলাবদ্ধতা নিরসনে প্রকল্প গ্রহণ ও নদীশাসনের মাধ্যমে পর্যটন শিল্পে গতি সৃষ্টির পরিকল্পনা তুলে ধরেন।

তিনি আরও বলেন, “সদর ও সূবর্ণচর উপজেলার জন্য আমরা যে উন্নয়ন পরিকল্পনা করেছি, এটি প্রাথমিক ধারণা। নির্বাচনের তফসিল ঘোষণা হলে পূর্ণাঙ্গ ইশতেহার প্রকাশ করা হবে। সাংবাদিকদের যদি কোনো গুরুত্বপূর্ণ প্রস্তাব থাকে, লিখিত আকারে দিলে আমরা তা অন্তর্ভুক্ত করবো।”

মতবিনিময় সভায় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন—নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান, কামরুজ্জামান হাফিজ, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা যুবদলের সেক্রেটারি নুরুল আমিন খান প্রমুখ।
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরদী–আটঘরিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র

1

দিনাজপুরে মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

2

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন

3

চট্টগ্রামে বিএনপির ১৭ প্রার্থীর ১৬ জনই কোটিপতি, লাখপতি কেবল

4

জৈন্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা

5

আজ ১১ ডিসেম্বর হিলি হানাদার মুক্ত দিবস

6

নড়াইলে কৃষকদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

7

টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার পদত্যাগ

8

বামনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ও গাছ কাটার অভিযোগ

9

মণিরামপুরে শহীদ হাদির গায়েবানা জানাজা ও হত্যার বিচারের দাবিত

10

গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায়, ড. হামিদ আজাদ

11

কুড়িগ্রাম-৪ আসনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় মু

12

৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা

13

সিলেটে শাবিতে শাকসু নির্বাচন স্থগিত: ভিসি অবরুদ্ধ, উত্তাল ক্

14

রাজৈরে ইয়াবাসহ ১৭ বছর বয়সি কিশোর আ টক

15

কলাপাড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

16

বাঞ্ছারামপুর আমিন সমিতির কমিটি গঠন সভাপতি আব্বাস, সম্পাদক নু

17

কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিক

18

চিলমারীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

19

ঝিনাইদহে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

20