জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে তেলিগাতী প্রিমিয়ার লীগ ক্রিকেটের মেগা ফাইনাল

মিহির
 খুলনা তেলিগাতী পূরবী সংঘ কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে তেলিগাতী প্রিমিয়ার লীগ ক্রিকেটের (সিজন-৩) এর মেগা ফাইনাল ও সিজন-৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার  বেলা সাড়ে ৩টায় তেলিগাতী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  খুলনা ৩ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
অনুষ্ঠানে উদ্বোধক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি'র সাবেক সহ-সভাপতি ও ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতি সভাপতি মীর কায়ছেদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবুসাঈদ হাওলাদার আব্বাস, সংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, যোগীপোল ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ আলমগীর হোসেন,খুলনা মহানগর যুবদল আহবায়ক আব্দুল আজীজ সুমন, সদস্য সচিব রবিউল ইসলাম (রুবেল)।
তেলিগাতী পূরবী সংঘের সভাপতি শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপি নেতা আব্দুল হাই রুমি সিকদার, যোগিপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, মহিলা মেম্বার মাহফুজা বেগম, সাবেক মেম্বার সাবিনা ইয়াসমিন, বিএনপি নেতা উজ্জলসহ তেলিগাতী পূরবী সংঘের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 
তেলিগাতী পূরবী সংঘ কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে তেলিগাতী প্রিমিয়ার লীগ (সিজন-৩) মেগা ফাইনালে সরদার ট্রেডার্স এবং  রোদেলা টাইটান্স অংশগ্রহণ করেন। তেলিগাতী প্রিমিয়ার লীগ (সিজন-৩) এর চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন ট্রফি এবং ১৮ হাজার টাকা প্রাইজমানি এবং
রানার্সআপ দল কে রানার্সআপ ট্রফি এবং ১০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়।

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে বিএনপি নেতাকে মারধরের ঘটনায় চেয়ারম্যান সহ আটক তিন

1

বান্দরবান, জেলার,লামা-আলীকদম প্রেসক্লাব প্রতিষ্ঠার, সংক্ষিপ্

2

মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ

3

শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাবনা ফর

4

মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির গ্র্যাজুয়েশন সিরিমনি

5

পিরোজপুরে নবনির্বাচিত চেম্বার অব কমার্স

6

ডাক্তার মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের তিন ভাইকে সিআইপি সম্মাননা

7

ঘন কুয়াশায় ঢাকা বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহ

8

চিলমারীর খাউরিয়ার চরে ভাতিজাদের হামলায় ফুপু সহ আহত-৭

9

‎নোয়াখালীতে হকার্স মার্কেট ব্যবসায়ী ওপর হামলা

10

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাবে

11

পাবনা ০৩আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, বিএনপির চার নেতাক

12

মোহাম্মদপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম

13

টঙ্গীতে দিনভর তীব্র যানজট

14

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

15

স্বেচ্ছাচারিতা ও খেলাপি ঋণের পাহাড়ে চাপা একীভূত ব্যাংকগুলো,

16

শমশেরনগর ডাকঘর অবহেলার আরেক নমুনা

17

নয়ন সম্মুখে নেই তুমি, তবুও আছ নয়নে

18

চান্দিনা সেবা সংস্থার বাড়েরা ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

19

মিয়ানমারে নির্বাচনকালে শতাধিক সামরিক বিমান হামলা, নিহত অন্তত

20