জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামালসহ গ্রেফতার ২

খ,ম,জায়েদ হোসেন 

 

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল সহ দু"জন কে আটক করেছে সরাইল ব্যাটালিয়ন

(২৫ বিজিবি)

২২ ও ২৩ নভেম্বর পরিচালিত এসব অভিযানে মোট ৯৪ লাখ ৫৯ হাজার ৭৬০ টাকার পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়,রবিবার ২৩-নভেম্বর রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আলীনগর এলাকায় অভিযানে নামে ধর্মঘর বিওপির টহলদল।

এসময় ভারত থেকে কার্টুন হাতে কয়েকজন ব্যক্তি আসলে তাদের ধাওয়া করে বিজিবি। চক্রের সদস্যরা পালানোর সময় ফেলে যাওয়া কার্টুনগুলো থেকে ২৩২,টি মোবাইল ফোন, ৩১টি ডিসপ্লে ও ১৯ টি ব্যাক কভার জব্দ করা হয়। চালান মূল্য প্রায় ৭১ লাখ ৯২ হাজার টাকা।

এর আগে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযানে পরিচালনা করে ৬৬১ কেজি ভারতীয় নতুন আলু ও ৫ টি উন্নতমানের কম্বল উদ্ধার করা হয়। যার মূল্য ১ লাখ ৩৯ হাজার ৩২০ টাকা।

অন্যদিকে ২২ নভেম্বর বিকেলে বিজয়নগর থানার চান্দুরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ৫ হাজার ২৩৭ কেজি ভারতীয় নতুন আলু ও একটি পিকআপভ্যান জব্দ করা হয়। এসময় দু"জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সিলেটের গোয়াইনঘাটের বাসিন্দা মো. মারুফ আহমেদ (১৯) এবং গাজীপুর জেলার বাসিন্দা মো.জীবন হক (২৪),জব্দকৃত আলু, পিকআপ ভ্যান সহ আসামীদের বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

২৫ বিজিবির সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানায় সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষাও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার টালবাহানা করছে: রুহুল কবির র

1

এনটিআরসিএ নিয়োগ চক্রের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক শিক

2

শাজাহানপুরে মা গলায় ফাঁস সহ দুই শিশুর জবাই করা লাশ উদ্ধার

3

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৯০তম জন্মবার্ষিকী

4

সাতক্ষীরা-২ আসনে আব্দুল আলিমের মনোনয়নের দাবীতে সড়ক অবরোধ কর

5

যশোরের কেশবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মোক্তার আলী

6

সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

7

আনোয়ারায় শরীফ ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপর গুলির প্রতিবাদে

8

কিশোরগঞ্জে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত

9

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্ব

10

ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রী

11

টুঙ্গিপাড়ায় কৃষকলীগের আরো এক নেতার পদত্যাগ

12

পানছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍

13

নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের মনোনয়ন নিলেন মাসুদুজ্জামান

14

গাইবান্ধা-০৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র জমা দিলেন অধ্য

15

কুলাউড়ায় জলাতঙ্ক আতঙ্ক চরমে

16

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিশেষ পরিকল্পনা বিএনপির

17

নির্বাচন কমিশনের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন নূর হোসাইন নূরান

18

গাজীপুরে তুহিন হত্যা,চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ক্ষোভ, দৃষ্

19

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে ছাত্র শিব

20