জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন হবে সুন্দর, তবে নিরপেক্ষতা এখনো প্রশ্নবিদ্ধ : জামায়াত প্রার্থী হাজী এনায়েতুল্লা

 

ঢাকা-৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাজী মো. এনায়েতুউল্লা বলেছেন, নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। তবে এখনো প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে তার উদ্বেগ আছে।

এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে এবং এটি নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে পারে। এ কারণে তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরপেক্ষভাবে কাজ করে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পাওয়ার পর গণমাধ্যমের সঙ্গে এ সব কথা বলেন তিনি। জামায়াত প্রার্থী হাজী এনায়েতুল্লার বলেন, ভালো নির্বাচন নিয়ে আমাদের প্রত্যাশা আগেও ছিল, এখনো আছে। ইনশাআল্লাহ সবকিছু সুন্দরভাবে হবে, কোনো সমস্যা হয়নি। আগামীকাল-পরশু থেকে আমরা নির্বাচনী প্রচারণা নিয়ম মোতাবেক শুরু করব।

তিনি বলেন, এই এলাকাটি সবচেয়ে বেশি চাঁদাবাজি যুক্ত এলাকা। এখানে প্রতিদিন কোটি কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে। কারা করছে, কোন দল করছে—এটা আপনারা জানেন। আমি এটা বলে পরিবেশ নষ্ট করতে চাই না। তবে আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত নিরপেক্ষতা দেখাচ্ছে না, আমরা এটা অনুভব করছি না। আমরা আশা করব, তারা নিরপেক্ষতা বজায় রাখবে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে। প্রশাসনকেও আমরা অনুরোধ করছি, তারা নিরপেক্ষভাবে কাজ করবে।

এনায়েতুল্লা আরও বলেন, আমরা আগে নির্বাচন কমিশনেও নিরপেক্ষতা দেখতে পাইনি শতভাগ। যখন আমরা নমিনেশন পেপার জমা দিয়েছি, তখন কোনো নমিনেশন পেপার বাদ হয়নি। আর অন্যান্য দলের অনেকের পেপার বাদ হয়েছে। আপনারা মিডিয়ার মাধ্যমে এসব দেখেছেন। ভবিষ্যতে যাতে এমন না হয়, আমরা আশা করি। যারা মনে করেন নির্বাচন করে পার করে দেবেন এবং নিজেদের অপকর্ম ঢেকে রাখবেন—এটা ভুল ধারণা। আবার ৫ আগস্টের মতো ঘটনা ঘটবে না। বাঙালি জেগে গেছে, আর ঘুম আসবে না।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত; মরদেহ

1

বুয়েট ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম: মুন্সিগঞ্জের আকিফকে

2

আশাশুনিতে মোবাইল কোর্টে ৩ জনকে জেল

3

নাসিরনগরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এক বছর যাবৎ চিকিৎসক শূন্

4

কুড়িগ্রাম ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীর

5

হাকিমপুরের হিলিতে বিএনপির এক নজরকাড়া মোটরসাইকেল শোডাউন

6

সিলেটে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের মানববন্ধন

7

নান্দাইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

8

আইআইইউসি)আয়োজিত ‘রাসুল(সা.)এর শিক্ষাদান পদ্ধতি’ শীর্ষক সেমিন

9

নিরাপদ পানিকে নাগরিকের মৌলিক অধিকার ঘোষণা হাইকোর্টের

10

জামালপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফ

11

এআই দিয়ে ফাঁসানোর চেষ্টা, কোটি টাকার চাঁদা দাবি বগুড়া-০৪ আস

12

বগুড়া শাজাহানপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

13

নবাবগঞ্জে খেজুরের রস সংগ্রহের কাজে ব্যস্ত গাছি

14

পাঁচবিবিতে বিভিন্ন বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

15

অভিনব কায়দায় ট্যাঙ্কে ভেসে বাংলাদেশে অনুপ্রবেশ করায় কালীগ

16

পল্টন ট্রাজেডিতে শহীদদের স্মরণে কয়রায় দোয়া ও আলোচনা সভা

17

বগুড়ায় যথাযথ মর্যাদায় মহান সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়ে

18

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থ্যতা কামনা করে জেলা

19

পাবনা থেকে ৯ বছরের শিশু কন্যার মরাদেহ উদ্ধার

20