জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পিতা হত্যার বিচার দাবিতে চার কন্যার

মোঃ আব্দুল্লাহ আল মামুন

পিতা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন নিহত আব্দুল আজিজের চার কন্যা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের মেয়ে আনিকা।

লিখিত বক্তব্যে আনিকা অভিযোগ করেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মাইস্তা নয়াপাড়া গ্রামে সেচ স্কিম বেদখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাদের পিতা আব্দুল আজিজকে হত্যা করা হয়েছে। তিনি দাবি করেন, এ হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছেন তাদের চাচাতো ভাই রুবেল, উজ্জল, এবং চাচা কাজিম উদ্দিন। ঘটনার পর কালিহাতী থানায় মামলা করা হলেও তারা প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছেন না বলেও জানান।

তিনি আরও বলেন, গত ১২ জানুয়ারি রাত ১১টার দিকে গ্রামের সেচ প্রকল্পের পাশে আবাদী জমিতে বিবাদীরা তাদের পিতার ওপর বেপরোয়া হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পরদিন সকাল ৮টার দিকে পুনরায় পিতার অবস্থা নিশ্চিত করতে এবং আবারও হামলা চালাতে ঘটনাস্থলে উপস্থিত হয় তারা। এ সময় উপস্থিত স্বজনরা বিবাদী পক্ষের কয়েকজনকে দৌড়ে পালাতে দেখেন।

আনিকা জানান, মুমূর্ষ অবস্থায় আব্দুল আজিজ হামলাকারীদের হিসেবে উজ্জল, আসাদুল ও রাজুর নাম উল্লেখ করেন। পরে তাঁকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, চাচাতো ভাই রুবেলের সহযোগিতায় ও ‘প্রভাব খাটিয়ে’ বাবাকে নিউরোসায়েন্স হাসপাতালের স্ট্রোক ইউনিটে ভর্তি করা হয় এবং মৃত্যুর পর ‘টাকার বিনিময়ে’ ময়নাতদন্তের রিপোর্ট প্রভাবিত করা হয়। এ ঘটনায় পুলিশের সক্রিয় ভূমিকা না পাওয়ায় তারা অসহায় বোধ করছেন বলেও দাবি করেন চার বোন।

বিবাদী পক্ষের প্রভাবের কারণে থানা কর্তৃপক্ষও তাদের অভিযোগ যথাযথভাবে গ্রহণ করছে না বলে অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে তারা পিতার হত্যা মামলার দ্রুত বিচার এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির কে 'সম্মান

1

নোয়াখালীতে ছয়টি আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

2

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল এক নারীর

3

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে পৃথক ৪ টি অভিযানে ১৬টি গরু জব্দ করে

4

‘হৃদয়ে সৈয়দপুর’-এর মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

5

জলাতঙ্ক নির্মূলে লোহাগাড়ায় পাঁচ দিনব্যাপী কুকুর ভ্যাকসিনেশন

6

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্

7

তালতলীতে নৌবাহিনীর অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

8

বিজিবির বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আ/ট/ক

9

গোমস্তাপুর সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

10

উচ্চ ফলোন বিষয়োক কৃষি প্রশিক্ষণ

11

গরু আনা-নেওয়ায় বাধা দেওয়ায় ইমামের ওপর হামলা

12

জামালপুরে ওয়ারিশ সূত্রে পাপ্ত জমিতে প্রবেশে বাঁধা ও বেদখলের

13

জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়’: ঢাবি

14

আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টেস্ট সির

15

সেনবাগে বালু উত্তোলনকালে ম্যাজিস্ট্রেট দেখে পালালেন বিএনপি ন

16

ঘোড়াঘাটে দাবিহীন ১৫শ’ দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট

17

ছাত্রদলের উদ্যোগে শীতবস্ত বিতরণ অনুষ্ঠান

18

ভূরুঙ্গামারীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নতু

19

ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত কুড়িগ্রাম

20