জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টেস্ট সিরিজ

জিশান পারভেজ

আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টেস্ট সিরিজ। দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে সিলেট স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা। এই ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আশরাফুলকে নিয়ে কথা বলেছেন পুনরায় টেস্ট দলের নেতৃত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত।



আশরাফুল তারকাখ্যাতি পেয়েছিলেন শান্তদের শৈশবে। দেশের প্রথম তারকার খেলা শান্ত টিভিতে দেখেছেন বলেই জানালেন, তাকে নিয়ে তিনি খুশি। সংবাদ সম্মেলনে টেস্ট দলপতি বলেন, আশরাফুল ভাইয়ের খেলা আমরা টিভিতে দেখেছি। উনাকে নিয়ে আমরা খুশি। তার অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।



এতদিন বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করে আসছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি গত বছরের ৫ নভেম্বর বোর্ডের সঙ্গে যুক্ত হন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এবার দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। জাতীয় দলের সঙ্গে আয়ারল্যান্ড সিরিজই তার শেষ। নিয়োগ পাওয়ার সময় বোর্ডের সঙ্গে তার চুক্তি হয়েছিল ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত।



শান্তর সংবাদ সম্মেলনে সালাউদ্দিনের চাকরি ছেড়ে দেওয়ার এই প্রসঙ্গও উঠেছিল। শান্ত বলেন, ‘সালাউদ্দিন ভাই কেন দায়িত্ব ছাড়লেন আমি জানি না। এটা বোর্ড আর তার বিষয়। আমার সঙ্গে তার অভিজ্ঞতা খুব ভালো। উনি সব ক্রিকেটারকে সমানভাবে দেখেন। বাইরের আলোচনা সব সত্যি নয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী

1

পূর্বধলায় উপজেলা গনঅধিকার পরিষদের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী

2

গরুচোর সন্দেহে গণপিটুনি, মানিকগঞ্জে দুই যুবকের মৃত্যু

3

গলাচিপায় যুব উন্নয়নের ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে কম্পিউটার প

4

গাবতলীতে সড়ক নির্মাণে বাধা

5

পানছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরিষা বীজ ও সার বিতরণ

6

মাগুরার ভায়নার মোড়ে যশোর এক্সপ্রেস কাউন্টার ভাংচুর ও ছিনতা

7

দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের

8

নাসির নগরে তিন বছর ধরে খালে পড়ে আছে ব্রীজের ধ্বংসাবাশেষ, চরম

9

তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন:

10

তালায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিভিন্ন শ্রে

11

এএফএডি কর্তৃক চিলমারীতে মাল্টিপারপাস ক্যাশ বিতরণ

12

একসাথে থাকলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না : মির্জা ফখরুল

13

ছাতকে আব্দুস সালাম আল মাদানীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

14

মণিরামপুরে ইসলামী যুব আন্দোলনের মাসিক সভায় বেগম খালেদা জিয়

15

ঈশ্বরগঞ্জের রাজিবপুরে একই রাতে তিন গ্রামে চুরি

16

ঢাকা ১৯ শাপলা কলির প্রচারণা

17

কিশোরগঞ্জ পৌরসভায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ

18

বগুড়া শেরপুরে দুধের বাজারে সিন্ডিকেট

19

ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

20