জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

সেনবাগে বালু উত্তোলনকালে ম্যাজিস্ট্রেট দেখে পালালেন বিএনপি নেতা

মো: ফখর উদ্দিন
নোয়াখালীর সেনবাগে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হঠাৎ হানা দেন ম্যাজিস্ট্রেট। এসময় ঘটনাস্থলে উপস্থিত থাকা সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাকায়েত লিটন পালিয়ে যান। পরে তাকে ফোন দিয়েও পাওয়া যায়নি। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের গাজীরহাট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুদিন ধরে ওই এলাকায় সরকারি খাস জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন অ্যাডভোকেট সাকায়েত লিটন। অভিযোগ পেয়ে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার সেখানে অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলে উপস্থিত সাকায়েত লিটন ম্যাজিস্ট্রেট দেখে দ্রুত সটকে পড়েন। প্রায় দুঘণ্টা অপেক্ষা করার পরও তাকে আর পাওয়া যায়নি। এসময় স্থানীয় জনপ্রতিনিধিসহ কয়েকজন তাকে ফোন দিলেও তিনি সাড়া দেননি।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিনের মালিক আবুল বাশারকে ৫০ হাজার টাকা জরিমানা এবং বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে গত জুলাই মাসে একইস্থানে বালু উত্তোলনের অভিযোগ উঠেছিল অ্যাডভোকেট সাকায়েত লিটনের বিরুদ্ধে। তখন সেনাবাহিনীর হস্তক্ষেপে উত্তোলন কার্যক্রম বন্ধ করা হয়। কিছুদিন পর তিনি পুনরায় সেখানে বালু উত্তোলন শুরু করেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত অ্যাডভোকেট সাকায়েত লিটনের মুঠোফোনে যোগাযোগ করা হলে বালু উত্তোলনের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে ফোনকল কেটে দেন।
সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী বলেন, বিএনপি পরিচয়ে নয়, তিনি একজন আইনজীবী। যদি বেআইনি কাজ করে থাকেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হোক। দলের নামে কেউ অন্যায় করলে আমরাও তা সমর্থন করি না।
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার বলেন,  ‘আমরা প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করেছি। পরে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে মহিলা দলের বহিষ্কৃত

1

সাংবাদিকদের প্রতিমাসে প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের কমিটি গ

2

স্ত্রী-সন্তান হারানো তিনদিন পর মিল্লো ছাত্রলীগ নেতার জামিন

3

২৮ নভেম্বর পথসভা সফল করতে মনিরামপুর উপজেলা বিএনপির ব্যাপক প্

4

মফস্বলে সাংবাদিকতায় বাড়ছে জটিলতা বিভাজন আর দলাদলি

5

আন্দোলনে ‘আহতদের খোঁজ মেলেনি’, শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহত

6

তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করতে রামপুরায় বিএনপির কর্মী সভা

7

বারহাট্টা নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বিরোধী প্রচারণা

8

রেমিট্যান্স প্রবাহের পরিমাণ বৃদ্ধির হার

9

দুবলার চরে শুরু হয়েছে রাসমেলা

10

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

11

গজারিয়ায় লঞ্চ থেকে এক হাজার কেজি জাটকা জব্দ

12

ধামরাইয়ে প্রতিবন্ধী ভাইয়ের উপর আপনভাইয়ের হামলা

13

দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

14

কালিয়াকৈর বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অ

15

পার্বতীপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে নুরুল হুদা বাবুর গণসং

16

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিশেষ পরিকল্পনা বিএনপির

17

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

18

পিতার ভুলে পুত্রের মৃত্যু

19

সাতক্ষীরায় স্বদলীয় প্রতীক পেলেন ১৯ জন, বিএনপির একমাত্র বিদ্র

20