জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

‘হৃদয়ে সৈয়দপুর’-এর মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

মোঃ রুবেল 
মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘হৃদয়ে সৈয়দপুর’-এর উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিস্ত্রীপাড়া মোড়, গোলাহাট, পাঁচমাথা মোড় ও বাস টার্মিনাল এলাকায় পথসভায় পরিণত হয়।

র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন। পথসভায় বক্তারা বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি—এটি শুধু ব্যক্তিকেই নয়, পরিবার ও সমাজকেও ধ্বংস করে।” তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন, হৃদয়ে সৈয়দপুর সংগঠনের উপদেষ্টা এরশাদ হোসেন পাপ্পু, রেজাউল করিম রেজা, মামুন ওর রশিদ মামুন, রবিউল আউয়াল রবি, বুলবুল সরকার,ফিরোজ আলম,নুর আলম ভরসা,লিপ্টন সরকার,
প্রতিষ্ঠাতা সোহেল রানা, সভাপতি জোবায়দুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রুবেল, উপজেলা সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক মমিনুর রহমান প্রমুখ।

সংগঠনের প্রধান উপদেষ্টা এরশাদ হোসেন পাপ্পু বলেন, “এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা তরুণদের সচেতন করতে চাই। আমাদের লক্ষ্য—মাদকমুক্ত সৈয়দপুর গড়ে তোলা।”

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনা পূর্বধলা উপজেলার বিএনপি কর্মী "হেলালী"এলাকাবাসীর চ

1

সিরাজগঞ্জের রায়গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতা

2

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ

3

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ইয়াবার বড় চালান আটক, গাড়ি জব্দ

4

নয়ন সম্মুখে নেই তুমি, তবুও আছ নয়নে

5

পাঁচবিবিতে মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় কবরে মোমবাতি প্

6

নরসিংদী‎ ঘোড়াশাল-পলাশ সার কারখানায় শ্রমিক কর্মচারিদের ৫ দফা

7

চাঁপাইনবাবগঞ্জে অতি বৃষ্টির কারণে জেলার জনজীবন ও ফসলের ব্যাপ

8

বরিশালে র‍্যাবের অভিযানে স্বর্ণ লুটের মূলহোতা গ্রেপ্তার

9

বেনাপোলে চেকপোস্টে কানাডিয়ান ও অস্ট্রেলিয়ান ডলারসহ পাসপোর্টয

10

নাসির নগরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহ্যবাহী হ

11

অষ্টগ্রামে শীতার্তদের মাঝে দারিদ্র্য বিমোচন সংস্থার কম্বল বি

12

মধুখালীতে মিষ্টি কুমড়ার বাজার জমজমাট

13

ব্রীজ নির্মাণ হলেও নেই কোন সংযোগ সড়ক

14

গাইবান্ধা-০৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র জমা দিলেন অধ্য

15

১৪ই ডিসেম্বর কলমে

16

শ্যামনগরে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আটক

17

সাভারে ডাকাত সদস্য গ্রেফতার

18

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নির্বাচন ঘিরে উত্তাপ

19

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

20