জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে সামাজিক বনায়নে ব্যাপক সাফল্য

রূপক মুখার্জি 


সামাজিক বন বিভাগ যশোর কর্তৃক নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরে পার-মল্লিকপুর মোসলেম শেখের বাড়ি থেকে দিঘলিয়া ব্রিজ হয়ে পাঁচুড়িয়ার তবিবুর রহমানের বাড়ি পর্যন্ত ১৩.৬৮ সি.কি.মি বাগান পরিচালন ও প্রকল্পের ব্যয় খাতের আওতায় ১৩ হাজার ৬শ' ৮০টি চারা রোপণ করা হয়। এ বাগানে পুরুষ ও মহিলা উপকারভোগীর সমন্বয়ে চুক্তিনামা সম্পন্ন করা হয়েছে। 



উক্ত বাগানে প্রায় ৩০ প্রজাতির চারা রোপণ করা হয়েছে। যেমন, মেহগনি, গামার,বাবলা, ইপিল, দেবদারু, খৈয়া বাবলা, কাঁঠাল, চালতা, জলপাই, চিকরাশি, পেয়ারা, আতা, আমলকী , হরিতকী, বহেরা, কাঠ বাদাম, বাতাবি লেবু,কদবেল,জারুল,তেঁতুল,, নিম, জাম,, শিল-কড়ই ইত্যাদি প্রজাতির গাছ রোপণ করা হয়েছে। 


১০ বছর পর বাগানের আবর্তকাল উত্তীর্ণ হলে বাগানের গাছ বিক্রি করে বিক্রিকৃত অর্থের ৫৫ শতাংশ লভ্যাংশ উপকারভোগী  সদস্যদের মাঝে সমভাবে প্রদান করা হবে। এছাড়া ভূমি মালিক, ইউনিয়ন পরিষদ সামাজিক  বনায়নের নীতিমালার আলোকে লভ্যাংশ পাবেন। 


বাগানটির উপকারভোগীরা স্বতঃস্ফূর্তভাবে রোপিত গাছের সংরক্ষণ ব্যবস্থা জোরদার রেখেছেন।  


সামাজিক বন বিভাগ যশোরের বিভাগীয় বন কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক, ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা ফরেস্টার ও অন্যান্য কর্মচারীরা মাঝেমধ্যে বাগানটি পরিদর্শন করে বাগানে রোপিত গাছের সংরক্ষণ ব্যবস্থা জোরদার রেখেছেন। 


বাগানের উপকারভোগী কোলা গ্রামের মো: নিজাম উদ্দিন,পার-মল্লিকপুর গ্রামের সাজিনুর বেগম আলাপকালে জানান, বন বিভাগের নির্দেশনা মেনে গাছ সংরক্ষণ ব্যবস্থা কার্যক্রম অব্যাহত রয়েছে।  


লোহাগড়া উপজেলার দক্ষিণ এলাকায় নবগঙ্গা নদীর পাড়ে এ বাঁধ বাগানটি দৃষ্টিনন্দন। বন বিভাগ কর্তৃক সবুজায়নের ফলে এখানকার প্রাকৃতিক পরিবেশ সুন্দর ও মনোরম হয়েছে। সবুজ, ছায়ানিবিড় এই বাগানে স্হানীয় কৃষক ও পথিক ক্লান্তির পরশ বুলিয়ে নেয়। এছাড়া বাগানটি অক্সিজেন সরবরাহের উৎস হিসেবে কাজ করছে। বিভিন্ন প্রজাতির পাক-পাখালির কলরবে বাগানটি মুখরিত থাকে। বাগানটি ভূমিক্ষয়, বাঁধ সংরক্ষণ ও প্রাকৃতিক বিপর্যয়রোধে সহায়তা করছে। আর্থসামাজিক উন্নয়নের সাথে বাগানটি প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন সাধন করছে। 


এ  বিষয়ে নড়াইল জেলা বন কর্মকর্তা ( ফরেস্ট রেঞ্জার ) কাজী ইশতিয়াক রহমান বলেন, নড়াইলে বন বিভাগের এ কার্যক্রম চলমান  থাকবে।

উল্লেখ্য, এবছর সামাজিক বনায়ন কর্মসূচিতে বিদেশি আগ্রাসী গাছের চারার পরিবর্তে সম্পূর্ণ দেশীয় প্রজাতির ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা দ্বারা বাগান সৃজন করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক

1

মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল ও নতুন করে মনোনয়ন পুনর্বিবেচ

2

আমি এমপি হলে সাতক্ষীরা–দেবহাটার প্রতিটি মানুষই এমপি হবে: লাঙ

3

মান্দায় 'প্রতিভা খোঁজে' রচনা প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান

4

সরিষাবাড়ী ভাটারাতে হাদি হত্যার প্রতিবাদে ‘মার্চ ফর হাদি’ কর

5

পাংশায় ট্রাকের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু, এলাকায় শোকের মাতম

6

অপরেশন ডেভিলহ্যান্টে ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্

7

পাবনা-৩ আসনে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশা খন্দকার আকতার হোসে

8

বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

9

গজারিয়ায় দুই গ্যারেজ থেকে ১০ অটোর ৩৪ ব্যাটারি লুট, দিশেহারা

10

নিয়ামতপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

11

নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটাই হাজারো পর্যটকের ভিড়

12

মানব পাচার চক্রের তিন সদস্য আটক করেছে উল্লাপাড়া পুলিশ

13

এআই দিয়ে ফাঁসানোর চেষ্টা, কোটি টাকার চাঁদা দাবি বগুড়া-০৪ আস

14

জামালপুরে মিথ্যা তথ্য দিয়ে গণ মাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবা

15

জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীকে কেন্দ্রীয় কমিটির কারণ দর

16

আলমডাঙ্গার যুবকের মরদেহ মিরপুরে শ্বশুরবাড়ির উঠান থেকে উদ্ধার

17

কাজিপুরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

18

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দৃঢ় প্রত্যায় ব্যক

19

বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্

20