জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি


শাখাওয়াত হোসেন মোল্লা 
মাদারীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে মাদারীপুর জেলা যুবদল।
 এ উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালী ও আন্দন মিছিল অনুষ্ঠিত হয়।


 সোমবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে গণপূর্ত অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদর থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য। প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ। এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়ন সহ-সভাপতি বিএম আরিফুল ইসলাম দুলাল, পৌর যুবদলের আহ্বায়ক বাশার মাতুব্বর প্রমুখ। অপরদিকে জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মাহমুদ এর নেতৃত্বে অসহায় গরীবদের মাঝে খাবার বিতরন করা হয়। খাবার শেষে র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর -২ আসনের সম্বাব্য এমপি প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান ।
এসময় বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি বীর উত্তম শহীদ জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে যুবদল প্রতিষ্ঠা করেন। তার আদর্শকে ধারণ করেই আগামীতে বিএনপি ক্ষমতায় আসবেন। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করার আহবান জানান বক্তারা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

1

দিনাজপুর-৫ আসনে এস. এম. জাকারিয়া বাচ্চুর পক্ষে ব্যাপক গণসংযো

2

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম

3

সিরাজগঞ্জের রায়গঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের মাস

4

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে মহিলা দলের বহিষ্কৃত

5

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদলের ২ ন

6

২ নং কুলিয়া ইউনিয়নে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগ

7

বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাবুগঞ্

8

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছে

9

চাটখিল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর অলিউল্লাহ বিরুদ্ধে কু-প্র

10

গাবতলীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

11

নওগাঁয় ডাব গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

12

কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক-পাইপগান

13

মাদারীপুরে কোপানো ও শ্লীলতাহানির ঘটনা সপ্তাহ পার হলেও মামলা

14

মানিকগঞ্জে অটোরিকশা চোর গ্রেফতার

15

বরিশাল মহানগর কাশিপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ- এ্যাডঃ আ

16

খড়ের নিচে মৃত্যু ফাঁদ

17

শিবচরের পদ্মায় জাটকা নিধন—প্রশ্নের মুখে মৎস্য বিভাগ ও নৌ পুল

18

দাওইল গ্রামের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

19

ব্রাহ্মণবাড়িয়া 'র সরাইলে খালেদা জিয়া 'র রোগমুক্তি ও সুস্থ

20