জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন

মোহাম্মদ গোলাম মোস্তফা 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি ডাকাতি মামলায় ষড়যন্ত্রমূলকভাবে নিরীহ ব্যক্তিদের ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ বাজার এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষ থেকে বক্তব্য দেন হাকিমুদ্দিনের ছেলে মান্নান মিয়া ও ওয়াজেদ আলীর ছেলে সুজন মিয়া। তারা জানান, গত ১৮ অক্টোবর রাতে সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী বটতলা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আলীর বাড়িতে ৭-৮ জন মুখোশধারী ডাকাত হামলা চালিয়ে লুটপাট করে।

এ ঘটনায় ১৯ অক্টোবর পুলিশ বটতলা গ্রামের খলিল মিয়ার ছেলে রফিকুল ইসলাম রকিকে আটক করে। পরদিন একই গ্রামের হাকিমুদ্দিনের ছেলে মতলেব মিয়াকেও গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কিছুদিন আগে আইরমারী বটতলা গ্রামের হাসেম মিয়ার সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ইশারায় এই দুইজনকে পরিকল্পিতভাবে মামলায় জড়ানো হয়েছে। প্রকৃত অপরাধীদের আড়াল করে নিরীহ মানুষদের হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তারা।

ভুক্তভোগীরা বলেন, “এই মামলায় গ্রামের নিরপরাধ মানুষদেরও ফাঁসানোর চেষ্টা চলছে। এতে এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছে।”

তারা ডাকাতি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নিরপরাধদের মুক্তির দাবি জানান। একই সঙ্গে জামালপুর জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবারগুলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুর-২: আসনে মনোনয়ন বাতিলের দাবিতে রাজৈরে সমাবেশ

1

মানবতার ফেরিওয়ালা ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব

2

জঙ্গল সলিমপুরে র‍্যাবের অভিযানে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব

3

নাসিরনগরে বাড়ছে শীতের প্রকোপ, ফুটপাতে শীতবস্ত্র বিক্রির ধূম

4

নিয়ামতপুরে উপজেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত

5

কয়রায় বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদ্রাসার নবগঠিত কমিটি বিবি

6

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি দিনাজপুর জেলা পুলিশের বিনম্র শ

7

সিন্দুকছড়ি ইউনিয়নের ২২৬ নং মৌজার অংক্যথোয়াই কার্বারির অভিষেক

8

চরকাউয়া ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচ

9

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া

10

ঘন কুয়াশায় ঢাকা বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহ

11

ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

12

খুলনায় রূপসা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে আ

13

গ্যাস সংকটে উত্তাল যাত্রাবাড়ী-শনিরআখরা: সড়ক অবরোধে স্থবির ঢ

14

সরাইলে কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও মোশারফ

15

জামালপুরে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে শাকিল হাস

16

জামিন পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

17

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

18

টুঙ্গিপাড়ায় কৃষকলীগের আরো এক নেতার পদত্যাগ

19

বেনাপোল স্থলবন্দরে ৫ শতাংশ মাশুল বৃদ্ধি কার্যকর, হতাশ ব্যবসা

20