জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

টগরবন্দ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃ ইমরান মোল্লা 
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ৪নং টগরবন্দ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ মাগরিব চরডাঙ্গা বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যলয়ে এই কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক এনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সদস্য মোঃ আব্দুল মান্নান শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ সাজ্জাদ হোসেন সুজন, মোঃ ইয়াসিন মোল্লা, মোঃ কামরুজ্জামান খান, মোঃ বাবুল ফকির, মোঃ খালিদ হাসান, নজরুল ফকির, মোঃ মনিরুজ্জামান মনির, মোঃ মশিউর রহমান, মোঃ নাজমুল শেখ, মোঃ হাদিয়ার রহমান, জয় মোল্লাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল শেষে ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় অর্ধশতাধিক হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তা গন বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। দেশের দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
উল্লেখ্য, এই মানবিক কর্মসূচিতে ইউনিয়ন বিএনপি মনোনীত ধনের শীষ প্রতীক এর মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক  মোঃ সাজ্জাদ হোসেন সুজনের অর্থায়নে প্রায় অর্ধশতাধিক কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক সংগঠন বিএমএসএফ'র সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন

1

লালমাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‍

2

সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা এ্যাডহক কমিট

3

শাহজাহান চৌধুরীর বক্তব্যে বিতর্কের ঝড়

4

অটোর চাবির আঘাতে বন্ধু খুন

5

নরসিংদী ভূমিকম্পে শিশু সহ পাঁচ জন নিহত

6

গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ

7

পাপিয়ার সরব উপস্থিতিতে চাঙ্গা বিএনপি, তৃণমূল উজ্জীবিত

8

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া ও মিলাদ মা

9

ধামরাইয়ে র‌্যাবের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ যুবক আটক

10

অষ্টগ্রামে শীতার্তদের মাঝে দারিদ্র্য বিমোচন সংস্থার কম্বল বি

11

নোয়াখালীতে গ্রাম আদালত কার্যক্রমের পর্যালোচনা ও করণীয় শীর্ষক

12

গাজীপুরে কাল তারেক রহমানের আসছেন

13

নাসিরনগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

14

মণিরামপুরের খানপুর ইউনিয়ন যুব আন্দোলনের কমিটি গঠন

15

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের আরও ৩ নেতার পদত্যাগ

16

২০০ বছরের পুরনো কোরআন হাতে শপথ নিলেন মামদানি

17

কেরানীগঞ্জে নারীসহ আট মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

18

বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন পুনঃতফশিল ঘোষণ

19

টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার পদত্যাগ

20