জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গলাটিপে বৃদ্ধ দম্পতিকে হত্যা করে সর্বস্ব নিয়েগেল মৌসুমী শ্রমিক

 এম কে ভুইয়া সোহেল

টাঙ্গাইলের বাসাইলে গলা টিপে গৃহকর্তা এবং তার স্ত্রীকে হত্যা করে ঘরে রাখা সর্বস্ব লুট করে নেয়ার অভিযোগ উঠেছে মৌসুমী ধান রোপনের শ্রমিকের বিরুদ্ধে। সোমবার(২৬ জানুয়ারী) রাত আনুমানিক দুইটা থেকে সাড়ে তিনটার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গোষাখালি এলাকায়  এ ঘটনা ঘটে। নিহত গৃহকর্তার নাম মোতাহার সিকদার ঠান্ডু (৭৭)ু এবং তার স্ত্রী  রিজিয়া বেগম(৭৩)। নিহত দম্পতির দুই ছেলে এবং দুই কন্যা সন্তান রয়েছে।মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পারিবারিক তথ্যমতে অভিযুক্ত মৌসুমী শ্রমিক সুমন(৪৫)  ভূঞাপুর এবং শরিফ(৬৫) রংপুরের শ্রমিক বলে জানায়ায়।
হাবলা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম এঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সহকারী পুলিশ সুপার এবং নিহতের পারিবারিক সূত্রে জানাযায়,২৪ জানুয়ারী মৌসুমী শ্রমিক বিক্রির হাট পাশ^বর্তী করটিয়া বাসষ্ট্যান্ড এলাকা থেকে গৃহকর্তা ঠান্ডু সিকদার বোরো ধান রোপনের জন্য দুইজন শ্রমিক কিনে আনেন। একদিন কাজ করার পর সোমবার দিবাগত রাত দুইটা থেকে সাড়ে তিনটার দিকে পাশ^বর্তী ঘরের বারান্দার কক্ষের দরজার পাশের টিন কেটে দরজা খুলে ঘরে প্রবেশ কওে তারা। মুলঘরে প্রবেশ করে গৃহকর্তা ও তার স্ত্রীকে গলাটিপে হত্যাকরে এবং ঘরে থাকা ষ্টিলের আলমারী ভেঙ্গে টাকাপয়সাসহ দামী জিনিষপত্র নিয়ে পালিয়ে যায়। এসময় তারা ঘরের আসবাবপত্র এদিক সেদিক ছড়িয়ে রেখে যায়। নিহতের প্রবাসীপুত্রের স্ত্রী প্রতিদিনের মতন তাদের ডাকতে আসে। কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের দিকে এগিয়ে যায় এবং বারান্দার দরজার পাশের টিন কাটা দেখতে পায়।এসময় ওই শ্রমিকদের ঘরের দরজা খোলা দেখতে পায় ওই গৃহবধূ।
নিহতের নাতী শাকিল সিকদার বলেন, আমি প্রতিদিনই অনেক রাত পর্যন্ত মোবাইল ফোন চালাই।রাত আনুমানিক দেড়টার দিকে তাদেরকে বাহিরে বের হতে দেখে জিজ্ঞেস করি কোন সমস্যা হয়েছে কিনা? টয়লেটে গিয়েছিলো বলে তারা জবাব দেয়।পরে আমি নিজের ঘরে শুয়েপড়ি এবং সকালে আমার মায়ের ডাকশুনে ঘটনা দেখতে পাই।

এবিষয়ে তদন্তে আসা সখিপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার একে এম মামুনুর রশিদ বলেন, করটিয়া থেকে শনিবার দুইজন শ্রমিক নিয়ে আসেন ঠান্ডু মিয়া।এই দুইজন লোক সকাল থেকে পাওয়া যাচ্ছলো না এবং গৃহকর্তা ও তার স্ত্রীর মৃতদেহ ঘরেই পড়েছিলো। ময়না তদন্তের জন্য তাদের বডি মর্গে প্রেরণ করা হয়েছে।

 বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন,বডি পোষ্টমর্টেম করার জন্য প্রেরণ করেছি।অভিযোগ পাওয়ার পরে আমরা মামলা রেকর্ড করবো।ঘনার বিষয়ে আমরা ছায়া তদন্ত শুরু  করেছি।প্রকৃয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগেশ্বরীতে জাতীয় পার্টি অফিস এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনু

1

বেনাপোল বন্দর দিয়ে ১৮ হাজার টন চাল আমদানি

2

বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাবুগঞ্

3

বামনার রুহিতার চরে শান্তি রক্ষায় আইনের কঠোর প্রয়োগ দরকার

4

আমি নির্বাচিত হলে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে

5

মাদারীপুরে সড়কে গাছ ফেলে অবরোধ

6

সিন্দুকছড়ি ইউনিয়নের ২২৬ নং মৌজার অংক্যথোয়াই কার্বারির অভিষেক

7

অতিরিক্ত লোডে ভয়াবহ দুর্ঘটনা: পাটবোঝাই ট্রাকে আগুন

8

বেড়ায় বৃদ্ধ নারীকে জবাই করে হত্যা

9

কোম্পানীগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

10

চুয়াডাঙ্গার জীবননগরে সেনা–পুলিশের অভিযানে অস্ত্রসহ বিএনপি ন

11

তাহিরপুর–সুনামগঞ্জ রুটে ফের অতিরিক্ত CNG ভাড়া আদায়, জনদুর্ভো

12

ডোমারে যুবকের রহস্যজনক মৃত্যু

13

অন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়:

14

ডাইনোসর বিলুপ্ত না হলে কী ঘটতে পারত পৃথিবীতে

15

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দায়িত্ব পালনে ৫৩ বিজিবি

16

সিলেটে অভিযান চালিয়ে বিপুল পরিমান আগ্নে.য়াস্ত্র উদ্ধার করেছে

17

খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যব

18

কুষ্টিয়ায় বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

19

বরগুনায় ভুয়া ডিবি পরিচয় গ্রেফতার ০২

20