জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

জুতা পায়ে নিয়ে শহীদ মিনারে জামায়াতে ইসলামীর সমাবেশ

অমিত হাসান রবিন
টাঙ্গাইলের মির্জাপুরে জুতা পায়ে দিয়েই শহীদ মিনারে উঠলেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে মির্জাপুর পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ চিত্র দেখা গেছে।

জানা যায়, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা নির্মম হত্যাযজ্ঞে নিহতের স্বরণে ও বিচার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করে মির্জাপুর উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার সময় মির্জাপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে জমায়েত হয়। পরে জুতা পায়ে শহীদ মিনারে উঠে সমাবেশে বক্তৃতা করেন জামায়েত ইসলামীর নেতারা। সেখানে জুতা পায়ে দেখা যায় টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ্ তালুকদার, উপজেলা জামায়াতের আমীর ইয়া ইয়াহ্ খান মারুফ, সেক্রেটারি মাওলানা আবুল কাশেম মৃধা, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শাহজাহান, বাইতুল মাল সম্পাদক মো. ইসহাক আলীসহ অনেকেই।

মির্জাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইয়া ইয়াহ্ খান মারুফের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল্লাহ তালুকদার বলেন, বিষয়টা তো আসলে অতদূর চিন্তা করি নাই। তবে ওখানে বক্তৃতা না রাখলেও চলতো আর কি।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম জানান, বিস্তারিত না জেনে এ বিষয়ে কোন মন্তব্য করা সম্ভব না।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল স্থলবন্দরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দ

1

সাভারে ডাকাত সদস্য গ্রেফতার

2

পাবনা-৩বিএনপি'র বিদ্রোহী প্রার্থী আনোয়ারুল ইসলাম বহিস্কার

3

ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২

4

একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করছে- তারেক

5

কাঠালিয়ায় বিএনপির আলোচনা ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

6

মৌলভীবাজারের শেরপুর শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল

7

নির্বাচনে অংশ নিতে নিম্নোক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য

8

৩ দিনব্যাপী উচ্চশিক্ষার দক্ষিণ এশীয় সম্মেলনে রাবিপ্রবি উপাচা

9

ফুলবাড়ীতে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

10

খুলনায় মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ–ছাত্রলীগের ২৫ জন আটক: পুল

11

ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক রেজা ও সদস্য সচিব খালেদ

12

শিবপুরে জাল সনদে চাকরি, তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণাল

13

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছেন পুল

14

তালতলীতে নৌবাহিনীর অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

15

জামালপুরে চারজনকে অপহরণ মামলায় যাবাজ্জীবন

16

উচ্চ ফলোন বিষয়োক কৃষি প্রশিক্ষণ

17

বাউফলে একসঙ্গে সেই পাঁচ সন্তানের জন্ম দেওয়া মা-বাবা অ'ভাব-অন

18

জামায়াতের সহযোগিতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো ন

19

মাদারীপুর জেলার বিভিন্ন মন্দিরে,মা দূর্গার মহাষ্টমী উৎযাপন

20