জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

যতক্ষণ মালিকপক্ষ হস্তক্ষেপ না করেন ততক্ষণ সংবাদমাধ্যম গুলো মুক্ত

"দেশের মিডিয়া হাউজ গুলো বিভিন্ন ইন্ডাস্ট্রি দ্বারা প্রভাবিত। ফলে অজান্তেই এখানে সেন্সরশিপ চলে আসে। যতক্ষণ মালিকপক্ষ হস্তক্ষেপ না করেন ততক্ষণ সংবাদমাধ্যম গুলো মুক্ত এবং অবাধ সাংবাদিকতার চর্চা করতে পারে", বলে মন্তব্য করেন আমার দেশ পত্রিকার ফটো এডিটর এবং গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) চিফ ফটোগ্রাফার প্রখ্যাত ফটো জার্নালিস্ট রফিকুর রহমান রেকু।


রবিবার (৪ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সাংবাদিক সমিতি (গবিসাস) আয়োজিত (গবি) 'মুক্ত আলোচনা' সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, "দেশের অধিকাংশ মিডিয়া হাউজ গুলো নষ্ট হয়ে গেছে এবং সাংবাদিকতার মান খর্ব হয়েছে এসব সংবিধিবদ্ধ কারণেই। তবে নিজেদের মর্যাদা সমুন্নত রেখে কাজ করতে থাকলে আশা করা যায় আগামীতে সংকট গুলো দূর হবে"

আজকের পত্রিকার সাভার আশুলিয়া প্রতিনিধি এবং গবিসাসের সাবেক সভাপতি রিফাত মেহেদী বলেন, "সমসাময়িক দিনে 'এ আই' বিশেষ প্রভাব বিস্তার করছে। আগামীতেও এর প্রভাব বাড়বে। তবে ফ্যাক্ট চেকিং এবং তথ্যে সম্ভারের জন্য এ আইকে বিশেষায়িত প্রভাবে ব্যবহার করতে হবে। সার্বিক বিষয় সমূহে জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং একই সাথে বিশেষ কোনো গোষ্ঠীর বলয় মুক্ত হয়েই সাংবাদিকতা চালিয়ে যেতে হবে।"

সমসাময়িক এবং ক্যাম্পাস সাংবাদিকতার গুরুত্ব উল্লেখ করে গবিসাসের সভাপতি সানজিদা জান্নাত পিংকি বলেন, "সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে সাংবাদিকের প্রশ্ন বা সংবাদ নিয়ে আলোচনা- সমালোচনা করা যেতে পারে, কিন্তু চাকুরীচ্যুত করা বা মব সৃষ্টি করে হেনস্তা করা ভালো দৃষ্টান্ত নয়।"

তিনি আরো বলেন, "ক্যাম্পস সাংবাদিকতা একপ্রকার জলে বসে কুমিরের সাথে লড়াই করা। এক্ষেত্রে প্রতিষ্ঠান গুলোও বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়ে থাকে। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক হেনেস্তা নতুন কিছু না। ফলে দীর্ঘ ধৈর্য এবং সাহসীকতার মধ্য দিয়েই এই সময়টা পার করতে হয়।"

গবিসাসের সাধারণ সম্পাদক ইভা আক্তারের সঞ্চালনায় আলোচনায় আরো অংশ নেন গবি গণসংযোগ বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা, গবিসাসের সাংগঠনিক সম্পাদক তাহমিদ হাসান, প্রচার সম্পাদক মাহিদুজ্জামান সিয়াম। এসময় উপস্থিত ছিলেন গবিসাসের সদস্য-শুভাকাঙ্ক্ষী সহ বিভিন্ন অনুষদের শিক্ষার্থী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়ন জমা দিয়ে তারেক রহমানকে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল

1

মাদারীপুরে গরু ব্যবসায়ীদের কুপিয়ে টাকা ছিনতাই, তিন ডাকাত গ্র

2

নাচোলে ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

3

গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কাম

4

জাতীয় নির্বাচনে জনগণের অবাধ ভোটাধিকার নিশ্চিত করতে হবে

5

কালাইয়ে খুদে সাঁতারুদের মাঝে টি-শার্ট বিতরণ

6

গাইবান্ধা-০৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র জমা দিলেন অধ্য

7

উত্তর সাগরে বিশাল উইন্ড ফার্ম প্রকল্পে যুক্তরাজ্যের যোগদান

8

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক গাঁজা উদ্ধার; ০৩ মাদক

9

কালিয়াকৈর এ মাদ্রাসার ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

10

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত জয়পুরহাটের কবির

11

ঝালকাঠিতে সার্জেন্ট হাসান কে পুলিশ লাইনে ক্লোজ করায় ঘুষ সাম্

12

কেরানীগঞ্জে খেলাধুলার উন্নয়নে পীয়ারলেস ইয়ুথ ক্লাবে উপজেলা প্

13

হবিগঞ্জের হাওরে আমন ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

14

কেন ভেস্তে গেল ১ বক্স নীতি

15

শিবগঞ্জের মনাকষা বাজারে আবর্জনার স্তূপ, জনদূর্ভোগ বৃদ্ধি

16

শাহরাস্তিতে বিজয়ের ছোঁয়া: প্রস্তুতিমূলক সভায় একত্রিত স্থা

17

কোম্পানিগঞ্জ হাজী সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

18

পোরশা নিতপুর কেন্দ্রিয় কবর স্থানের সম্পদ রক্ষায় ইউএনও বরাবর

19

গোবিন্দগঞ্জে গণপিটু*নিতে ৩ গরুচোর নি'*হত

20