জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে ১০ টির ও অধিক হিন্দু পরিবারসহ বিভিন্ন দলের কর্মীদের জামায়াতে যোগদান অনুষ্ঠান পালিত

আনোয়ারুল ইসলাম 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০টির অধিক হিন্দু পরিবার এবং বিএনপিসহ বিভিন্ন দলের শতাধিক নেতা কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করে।

আজ ১৫ নভেম্বর শনিবার রাত ৯ টায় পশ্চিম ফুলমতি খাঁড়া পাড়ায় নাওডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী হরমুজ আলী এর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি হাফেজ জাহিদুল ইসলামের পরিচালনায় উক্ত যোগদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুড়িগ্রাম জেলা সভাপতি ও ২৬ কুড়িগ্রাম -২ এর সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার।এছাড়াও  আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক সাহেব,
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম, ইউনিয়ন সভাপতি শামসুল হুদা বাবুল, নজরুল ইসলাম ব্যাংকার প্রমূখ।

কুড়িগ্রাম ২৬/২ সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াছিন আলী সরকার বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে কারো দোকানপাট, জায়গা-জমি, হাট-বাজর দখল করে নিবেনা। সবার জন্য সমান অধিকার নিশ্চিত করবে।কুড়িগ্রাম জেলায় কোনো চাঁদাবাজি করতে দিবে না।

তিনি আরো বলেন, কুড়িগ্রামের জনগন যদি তাকে এমপি হিসাবে সুযোগ করে দেয় তাহলে তিনি সকল উন্নয়ন মূলক কর্মকান্ড করবেন।সেই সাথে ফুলবাড়ী উপজেলায় তিনি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলবেন। এখানে শিক্ষিত, অর্ধ শিক্ষিত যুবকদের প্রশিক্ষনের ব্যবস্থা করে বিদেশে পাঠাবেন। বিধবা ভাতা, বয়স্কভাতাসহ সকল সরকারি অনুদান সবার মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করবেন।

এছাড়া হিন্দুধর্মালম্বীদের উদ্দেশ্যে বলেন,বাংলাদেশে সকল ধর্মের লোকদের সমান অধিকারের চোখে দেখবেন। বিশেষ করে নাওডাঙ্গা ইউনিয়নের সকল হিন্দুধর্মের ভাইও বোনদের কে সকল নৈতিক কাজের সুযোগ করে দিবেন। কারো প্রতি কোনো বৈষম্য করবেন না।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী বলেন,আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। কারন জামায়াতে ইসলামী কখনো কোনো সুদ,ষুষ,চাঁদাবাজ, গুম,রাহাজানির সাথে জরিত ছিলো না এবং ভবিষ্যতে থাকবেও না।
জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সবাই নিরাপত্তা পাবে।হিন্দুরা নির্ভয়ে তাদের ধর্ম পালন করবে।
সংখ্যা লঘুর কোনো ট্যাগ থাকবে না।

সর্বশেষে তিনি সকলের কাছে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট চেয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‍

1

ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট

2

সীমানা জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত, ইসির নির্

3

দলীয় শৃঙ্খলা মেনে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে: খন্দকার মু

4

আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় মেডেল জয়ী আবু রায়হানকে সেল

5

বরিশালে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগে এ্যাডঃ আবুল কালাম শাহীন

6

জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাবেক উপজেলা

7

টাংগাইলের নাগরপুর বাজারে জামায়াতের এমপি প্রার্থী ডা.একেএম আব

8

নোয়াখালীতে ৬টি আসনে বিএনপি’র প্রার্থী ঘোষণা

9

পিলখানায় কিলিং মিশন চালিয়েছে "ব্ল্যাক ক্যাটস" কমান্ডো ফোর্সে

10

নড়াইল-২ আসনে হাতপাখা প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংয

11

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

12

বেনাপোল সীমান্তে বিদেশি মদসহ চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি

13

ধানের শীষের পক্ষে সিরাজগঞ্জ–৩ আসনে পৌর বিএনপির ব্যাপক নির্বা

14

কাশিপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

15

দিনাজপুরে ই-ট্রাফিক জরিমানা আদায়ে POS মেশিন বিষয়ক প্রশিক্ষণ

16

ঝিনাইদহে ২৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

17

পানি–গ্যাস সংকট নিরসনে অগ্রাধিকার, উত্তরায় তারেক রহমান

18

ডে/ঙ্গু প্রতি/রো/ধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভ

19

গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ

20