জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বারহাট্টায় গভীর রাতে লাগা আগুনে পুড়ল ১ টি গার্মেন্টস দোকান

মুখলেছুররহমান হীরা  নেত্রকোনার বারহাট্টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত ১২ টা ৪৫ এর  দিকে উপজেলার  বাউসি বাজারের অগ্রণী ব্যাংক সংলগ্ন রহিমা গার্মেন্টস দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে বারহাট্টা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে রহিমা গার্মেন্টসের দোকান ও দোকানে থাকা দামী মেশিন  পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত রহিমা গার্মেন্টসের মালিক ব্যবসায়ী জয়নালের দাবি অগ্নিকাণ্ডে তার প্রায়  ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

স্থানীয়রা জানান, জয়নালের দোকানের পিছন থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই সমস্ত দোকানে ছড়িয়ে পড়ে। এতে দোকানে থাকা সমস্ত কাপড় ও ৯ টি কাপড় সেলাইয়ের দামী মেশিন পুড়ে যায়। 

বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান জানান বাউসি ইউনিয়নের বাউসি বাজারে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা থেকে শুকনো খাবার পাটানো হয়েছে।এছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে আর্থিক সহযোগিতা পক্রিয়াধীন রয়েছে। 

 বারহাট্টা ফায়ার সার্ভিসের সেকেন্ড ইন কমান্ড বিপুল কুমার ঘোষ জানান, এ ঘটনায় ১ গার্মেন্টস দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং বাকি ২ টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়ে থাকতে পারে, তবে ১০ লাখ টাকারও বেশি মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবাকে খুঁজে বেড়াচ্ছে ছেলে

1

দিনাজপুরের ফুলবাড়িতে ২৯ বিজিবির ৩৮ হাজার বিদেশি মদ ও ভারতীয

2

বাগমারায় জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আ: বারীর পক্ষে জনসংযো

3

সুবর্ণচরে ধর্ষণ মামলা করায় বাদীনিকে হুমকির প্রতিবাদে সংবাদ স

4

নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় মুক্ত দিবস পালিত

5

সাটুরিয়ায় ১০ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

6

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি ধানেরশী

7

ঝিনাইদহে কৃষকের ছদ্ম বেশে দু’ডাকাত আটক

8

নেতা হ্যাঁ ভোট চেয়েছে, কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন গুপ্

9

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের গ

10

শাকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৪৬ জন

11

হাতীবান্ধায় পুলিশের উপর আসামি পক্ষের হামলার প্রবণতা বেড়েছ

12

চেয়ারম্যান আত্মগোপনে, প্রশাসনিক অচলাবস্থায় আশিদ্রোন ইউনিয়ন প

13

আমার জীবন থাকতে নেতা-কর্মীদের একটি পশমেও কেউ হাত দিতে পারবে

14

সুবিধাবঞ্চিত নারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

15

কালিগঞ্জে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতিরোধে কর্মশালা অন

16

ভালো নেই রাজবাড়ী জেলা টিমের অন্যতম ফুটবলার লিওন

17

পুলিশ সুপার কাপ” আন্তঃ ইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫

18

লোককবি রাধারমণ দত্ত এর ১১০তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা

19

অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১৫০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও

20