জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১৫০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও ১ লক্ষ টাকা জরিমানা

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ


 গাজীপুর সিটি করপোরেশনের হাতিয়াব এলাকার অবৈধ ভাবে গ্যাস ব্যবহারের দায়ে  ভ্রাম্যমান  আদালত একটি সিগারেট  কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে।  এছাড়া একই এলাকার বিভিন্ন  বাসা বাড়ির ১৫০ টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের  নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান  এ জরিমানা করেন। 
তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে  গাজীপুর সিটি কর্পোরেশনের হাতিয়াব এলাকায় রোববার সকালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারগো টোবাকে লিমিটেড নামক একটি সিগারেট তৈরি কারখানায় অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়া যায়। উক্ত কারখানা কর্তৃপক্ষ চতরবাজার- রাজেন্দ্রপুর সড়কের পাশ থেকে তিতাসের প্রধান লাইন থেকে  ২ ইঞ্চি পাইপ  সংযোগ দিয়ে কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল। এ সময় লাইনটি বিচ্ছিন্ন করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  কারখানার  কর্মকর্তা আবু নাজির মো: আশরাফকে  এক লাখ টাকা অর্থদণ্ড  প্রদান করা হয়।
 জানা গেছে, ইতিপূর্বেও কারখানাটি অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় জরিমানা করা হয়েছিল। অন্যদিকে একই এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে  অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে  ১৫০ টি আবাসিক   সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 
অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের  ব্যাবস্থাপক প্রকৌশলী মোস্তফা  মাহবুব, সহকারি প্রকৌশলী হাসান আল ফয়সাল, মো রাকিব হাসান, শাকিল আহমেদ, সোহেল আহমেদ, উপসহকারী প্রকৌশলী মনি শঙ্কর সহ তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি

1

পিরোজপুরে নবনির্বাচিত চেম্বার অব কমার্স

2

বেনাপোল দিয়ে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি, বন্দরে বিশেষ

3

ভাঙ্গুড়ায় বিদ্যালয়ে চৌকি, বিশ্রাম নেন প্রধান শিক্ষক ও তার

4

জামালপুর জেলা কারাগারে থুথু ফেলাকে কেন্দ্র করে দুই হাজতির সং

5

কালাইয়ে অধ্যক্ষ আমিনুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

6

সরাইলে সিএনজি স্টেশনে দেড় লাখ টাকা জরিমানা।

7

নিয়ামতপুরের হাজীনগর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্ত অংশ

8

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগাদানা স্বেচ্ছাসেবক দলের উদ্যো

9

যেসব বিএনপি নেতা গত দেড় দশকে রাস্তায় আন্দোলন করেছেন তাদের

10

মরিচ্যা চেকপোস্ট ৭২ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

11

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ

12

সখিপুরে আওয়ামী সাবেক এমপির ডিও লেটারে পদায়ন

13

আশাশুনির রগাহপুরে কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভায় জনতার ঢল

14

নান্দাইলে জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানবব

15

নাসিরনগরে লাইভস্টক শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, কমপ্লি

16

‎কুড়িগ্রামে জাতীয়তাবাদী প্রচারদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

17

মাগুরায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষন কর্মসূচি

18

পূবালী ব্যাংকের ২৫৯তম উপশাখার শুভ উদ্বোধন

19

কুলাউড়া শ্রীপুরে গুনীজন সংবর্ধণা অনুষ্ঠানের আইনজীবী কামরুল ই

20