জেলার সরাইল উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তর সরাইল এর উদ্যোগে শান্তি শৃঙ্খলা উন্নয়নে সামাজিক সচেতনায় যুবদের ভূমিকা ও মাদক ও মাদকাসক্ত মুক্ত সমাজ চাই শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পর পর দুটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল ডিগ্রি কলেযে অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়াস্থ কর্মকর্তা নজরুল ইসলাম, সরাইল থানার ভারপ্রাপ্ত অফিসার মোঃ মোরশেদুল আলম চৌধুরী, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো আনিসুল ইসলাম ঠাকুর। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, বি আর ডি বি অফিসার মাসুদ রানা, সমাজ সেবা অফিসার পারভেজ আলম, প্রানী সম্পদ অফিসার ডাঃ মনছুর আহমেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ শরীফ উদ্দিন, সরাইল প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিসুল ইসলাম, আশুগঞ্জ উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়াররম্যান আবু আসিফ। অনুষ্ঠান দুটিতে সভাপতিত্ব করেন উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা মোঃ আমির আলী ও আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মেহেরুন নিছা মেহেরীন। পরিচালনায় ছিলেন যথাক্রমে যুব উন্নয়ন অফিসার এস এস জসিম উদ্দিন ও শাহাগীর মৃধা। উভয় প্রোগ্রামে উপজেলার সকল দপ্তরের অফিসার, একাধিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, একাধিক সংগঠনের মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি নাসির উদ্দিন
1
সোনাইমুড়ির নদনা বাজারে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামের সন্
2
ধর্মপাশা - মধ্যনগরে বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ
3
কুয়াকাটায় এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা
4
ইসরায়েলি হামলায় হুইল চেয়ারে বসা অবস্থায় অঙ্গার হলো শিশু আহমে
5
আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে রাজপথে ইসলামী ছাত
6
দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
7
অডিটে ধরা পড়ল অর্থ নয়ছয়: আমিরাবাদ জনকল্যাণ বালিকা বিদ্যালয়ের