জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বরিশালে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

মোঃ সাদ্দাম হোসেন 

দীর্ঘদিন ধরে চলা চরম ভোগান্তির প্রতিবাদে বরিশাল নগরীর আলেকান্দা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে স্কুলের সামনে ইয়াছিন মল্লিক সড়কে এ মানববন্ধনে এলাকার শতাধিক মানুষ অংশ নেন।

অংশগ্রহণকারীরা জানান, সড়কটি নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে যায়। এতে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। বর্ষা মৌসুমে অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে—পানিবন্দি হয়ে পড়েন কয়েকশত শিক্ষার্থী।

বক্তারা অভিযোগ করেন, ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থার কারণে পানি নিষ্কাশন হয় না। বিষয়টি একাধিকবার সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

মানববন্ধনে স্কুলের সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার রয়, সিনিয়র শিক্ষক মাহবুবা আক্তার, মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা জানান, বৃষ্টির সময় স্কুলে আসা-যাওয়ার পথে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। তারা অবিলম্বে রাস্তাটি সংস্কারের জন্য বরিশাল সিটি কর্পোরেশনের হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরগঞ্জের রাজিবপুরে একই রাতে তিন গ্রামে চুরি

1

আগামীকাল ঢাকা লকডাউন কর্মসূচি

2

ভাঙ্গুড়ায় চিরকুটে লিখে ব্যবসায়ী নিখোঁজ ট্রেনে কাটা পড়ে মৃত

3

সরাইলে সন্ত্রাস বিরোধী আইনে স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার

4

নিখোঁজের চার দিন পর পটুয়াখালীতে খাল থেকে বস্তাবন্দি বৃদ্ধার

5

নীরবতা ভাঙলেন সাকিব, মুখ খুললেন মুস্তাফিজ ইস্যুতে

6

ইউকে বিসিসিআইয়ের বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠিত

7

বেনাপোল বন্দরের এপিবিএন পুলিশের ৪০ সদস্যকে বদলি

8

ঘাটে ফেরি ভেড়াতে নদের খনন কাজে এলাকাবাসীর ক্ষোভ

9

একাদশের শিক্ষার্থীরা পাবে ৫০০০ টাকা ভর্তি সহায়তা, আবেদনের স

10

চাঁপাইনবাবগঞ্জের ধাইনগরে জামায়াতের পরিস্কার পরিচ্ছন্নতা অভি

11

ত্রিশালে ভূমিদস্যু বাবুলকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

12

সদরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের এক দফা দাবীতে শান্তিপূর্ণ

13

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত.

14

দিনাজপুর জেলা পুলিশের অভিযানে গত ১২ ঘন্টায় মোট ৮৬ জনকে গ্রেফ

15

বিদ্যুৎ সংযোগে প্রকাশ্য ঘুষ বাণিজ্য

16

সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা এ্যাডহক কমিট

17

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে হাইমচর উপজেলায় প্রস্তুতিমূলক স

18

সিরাজগঞ্জ এর তাড়াশে বিয়ের দাবিতে তরুনির ছেলের বাড়িতে অনশন

19

মনোনয়ন জমা দিয়ে তারেক রহমানকে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল

20