জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মনোনয়ন বঞ্চনার ক্ষোভে পার্বতীপুরে বিএনপির প্রতিবাদ সভা

  মোঃ মশিউর রহমান
 দুই দিনের মধ্যে সিদ্ধান্ত না হলে আন্দোলন বাধ্যতামূলক” বললেন এস এম জাকারিয়া বাচ্চু।দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনের বিএনপি নেতা-কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘদিন মাঠে লড়াই ও ত্যাগ স্বীকার করা দলীয় নেতা এস এম জাকারিয়া বাচ্চুকে মনোনয়ন না দেওয়ায় শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে পার্বতীপুরের আমবাড়ী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম জাকারিয়া বাচ্চু বলেন,
“দলের জন্য যারা দুঃসময়ে বুকচাড়া দিয়ে লড়াই করেছেন, তাদের অবদান মূল্যায়ন না করলে কর্মীদের মাঝে হতাশার সাগর জাগবে। ত্যাগী নেতাদের প্রতি অন্যায় 

কখনো মেনে নেওয়া যায় না।”তিনি আরও বলেন,
“আগামী দুই দিনের মধ্যে মনোনয়ন পুনর্বিবেচনা না হলে পার্বতীপুর–ফুলবাড়ীজুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। আমরা অপেক্ষা করছি, তবে সিদ্ধান্ত না এলে শান্তি বজায় রাখা কঠিন হয়ে পড়বে।”
সভায় আরও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, বিএনপি নেতা মাহফুরার রহমান মানিক, আজিজার রহমানসহ অন্যান্য স্থানীয় নেতারা। তারা বলেন, “ত্যাগী ও নিবেদিত নেতাদের অবমূল্যায়ন করলে দলের সাংগঠনিক শক্তি দুর্বল হয়ে যাবে এবং নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।”
বিপুল সংখ্যক স্থানীয় নেতা-কর্মীর উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর একটি বিশাল প্রতিবাদ মিছিল আমবাড়ী হাট এলাকা প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে।
পার্বতীপুরের রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনা কেন্দ্রীয় নেতাদের জন্য একটি জোরালো বার্তা হিসেবে দেখা হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউরা আলিম মাদ্রাসায় অসৎ পন্থা অবলম্বন করে কমিটি গঠন

1

নদী উদ্ধারই ছিল বড় লড়াই নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা

2

দেশে বন্ধ হচ্ছে ক্লিনফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন

3

সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ করে হা

4

মাদারীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

5

মেঘনা নদীতে নৌ-ডাকাতি প্রতিরোধ: গ্রামবাসীর জালে ধরা পড়লো ৩

6

শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত এর মতবিনিময়

7

সীমান্তে যুদ্ধের দামামা

8

নাসিরনগরে ফিরছে সরিষা চাষের ঐতিহ্য

9

বড়দিন ও টানা তিন দিনের ছুটিতে পর্যটনকেন্দ্রে উপচে পড়া ভিড়

10

কালিগঞ্জে সুন্দরবন সুরক্ষায় পলিথিন-প্লাস্টিক প্রতিরোধে দুইদ

11

নবাবগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো দাউদপুর ব্লাড ডোন

12

আমাদের কাজ চুরি করা নয়

13

পাগলা মসজিদের ৩৫ বস্তায় মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা

14

দিনাজপুরে “পুলিশ সুপার কাপ” আন্তঃইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন

15

ঠাকুরগাঁওয়ে ভাইয়ের নেতৃত্বে মির্জা ফখরুলের পক্ষে প্রচারণা শু

16

বগুড়ায় অশ্লীল নৃত্য ও কনটেন্ট ছড়িয়ে পড়ায় উদ্বেগ, যুব সমাজ নৈ

17

প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ কর্মসূচির উদ্বোধন অ

18

পলাতক ধর্ষক আইয়ুব আলী গ্রেফতার

19

ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি

20