জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

চুনারুঘাটে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

সৌমিত্র কুমার দাস
হবিগঞ্জের চুনারুঘাট  উপজেলার ইকরতলী গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম ফাহিমা আক্তার (২৫)। এ ঘটনায় মৃত্যুটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে ইকরতলী গ্রামের পন্ডিত মিয়ার বসতঘর থেকে ফাহিমার লাশ উদ্ধার করা হয়।

নিহত ফাহিমার বাবা সুন্দরপুর গ্রামের নুরুল হক অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে তার স্বামী সুজন ও শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে ঝুলিয়ে রেখেছে।”

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিমার স্বামী সুজনের বিরুদ্ধে পরকীয়া সম্পর্ক ও যৌতুক দাবির অভিযোগ রয়েছে। এসব বিষয় নিয়ে একাধিকবার ফাহিমাকে মারধর ও নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন নিহতের পরিবার। বিষয়টি নিয়ে এর আগে স্থানীয় মুরুব্বিয়ানদের মাধ্যমে একাধিকবার সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়।

তবে নিহতের শাশুড়ি আংগুরা খাতুন দাবি করেন, ঘটনার দিন স্বামী-স্ত্রীর মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়নি। তিনি বলেন, “বিকেলবেলা ফাহিমা তার শয়ন কক্ষে ছিল। সন্ধ্যার আগে তার ৭ বছরের ছেলে জিহাদ মাকে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি ফাহিমার লাশ ঝুলছে।”

পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন এবং চুনারুঘাট থানায় খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে চুনারুঘাট থানার এসআই আক্তার হোসেন-এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ থানায় নিয়ে আসে।

এদিকে ঘটনার পর থেকে ফাহিমার স্বামী সুজন পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল চুনারুঘাট থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জ মহাসড়ক যেনো মরণফাঁদ সড়ক

1

ভাঙ্গুড়ায় তীব্র শীত ও ঘন কুয়াশায় মৌমাছিও বের হয় না, বিপাকে

2

ধামইরহাটে মা*দক বিরো*ধী অভি*যানে ফেন্সি*ডিল উ*দ্ধার আ*টক-১

3

পোরশায় ১৬বিজিবি নিতপুর বিশেষ টহল কর্তৃক

4

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে মুরাদনগরে

5

প্রতিশ্রুতি পূরণে রায়পুর সরকারী হাসপাতাল পেলো জামায়াতে প্রার

6

১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেফ

7

চৌদ্দগ্রাম মিয়াবাজার স্থল জামায়াতের নির্বাচনী বিশাল গণমিছ

8

পার্বতীপুরে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

9

সাদুল্লাপুরে শিক্ষিকার গালকাটা ঘটনায় প্রাক্তন স্বামী গ্রেফতা

10

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় তালতলী বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল

11

তীব্র শীতের মাঝেই কুয়াশা-বৃষ্টির দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

12

তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আর নেই

13

স্কুলে দীর্ঘ ছুটির ফাঁদে পড়াশোনা শিকেয় ওঠে

14

পাংশায় সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি,র গ্রাহক আস্থা সম্মেলন

15

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত জয়পুরহাটের কবির

16

সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি সরাইলে অভিভাবকরা দুশ্চিন্তা

17

উচ্চ ফলোন বিষয়োক কৃষি প্রশিক্ষণ

18

সীমান্তে আহাদ হত্যা, সংঘবদ্ধ সিন্ডিকেট চক্রের সম্পৃক্ততার অভ

19

মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী, ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ক

20