জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

রংপুরে তুচ্ছ ঘটনায় ৩ শিক্ষার্থীকে মারধর, সংবাদ সংগ্রহে গিয়ে তোপের মুখে সাংবাদিক

 মোঃ গোলাম রাব্বী 
​রংপুর সিটি কর্পোরেশনের রাধাবল্লভ এলাকার সালেমা গলিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন শিক্ষার্থীকে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক মুদি দোকানদার ও তার সহযোগীদের বিরুদ্ধে। এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সংবাদকর্মীরাও অভিযুক্তদের তোপের মুখে পড়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাধাবল্লভ এলাকার সালেমা গলিতে মুদি দোকানদার রেজাউলের সাথে কোনো একটি তুচ্ছ বিষয় নিয়ে শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রেজাউল ও এলাকার কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

আহত শিক্ষার্থীরা হলেন—
১. আলিফ আল ইমরান: শিক্ষার্থী, আর আই টি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট।
২. শাহাদাত হোসাইন: শিক্ষার্থী, রংপুর সরকারি কলেজ।
৩. শিহাব সরকার: শিক্ষার্থী, রংপুর সরকারি কলেজ।
​প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তরা শিক্ষার্থীদের এলোপাতাড়ি মারধর করে। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।


ঘটনার খবর পেয়ে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী পেশাগত দায়িত্ব পালনে সেখানে উপস্থিত হলে পরিস্থিতির আরও অবনতি ঘটে। অভিযোগ উঠেছে, অভিযুক্ত রেজাউল ও তার সহযোগীরা সাংবাদিকদের কাজে বাধা প্রদান করেন এবং তাদের সাথে চরম অশালীন আচরণ করেন। এসময় সংবাদকর্মীদের সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
এই ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের ওপর হামলার বিচার দাবি করেছেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাটাখালী থেকে নতুন বাজারের রাস্তা এখন মানুষ চলাচলের অনুপযোগী

1

নির্বাচিত হলে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবো

2

সাঁথিয়ায় নদীর মাটি বিক্রয়ের অপরাধে ৫ জনকে জরিমানা

3

রায়গঞ্জের আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

4

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচারণা মিছি

5

সয়াবিন ও শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দ

6

কিশোরগঞ্জে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেফতার ৩

7

ঝিনাইদহে নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবি আদায়ে জামায়াতের বিক্ষোভ

8

মাসদাইরে যৌথ বাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

9

নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার হলো ১০৫টি হারানো মোবাইল

10

কুমিল্লা-২ আসনে ইঞ্জিনিয়ার এম.এ মতিন খাঁনের পক্ষ থেকে লিফলেট

11

বারহাট্টায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‍্যালি ও আলোচনা স

12

পটুয়াখালী মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

13

রায়গঞ্জ থানার সাবেক ওসি মাসুদ রানার বিরুদ্ধে ২৩ লাখ টাকার পা

14

বকশীগঞ্জে বিজিবির অভিযানে সীমান্ত এলাকা থেকে ৯৪ বোতল ভারতীয়

15

গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্র

16

কয়রায় স্বাস্থ্য সেবার দাবিতে এলাকাবাসির মানববন্ধন

17

গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২

18

কাঁচা রাস্তা পাকা করার দাবি ও উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে মহাসড়

19

চরকাউয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্

20