রবিউল বাপ্পী
প্রকাশঃ 16-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

১১ তলা থেকে পড়ে ২৮ বছর বয়সী ফুটবলারের মৃত্যু

মাত্র ২৮ বছর বয়সেই মৃত্যুবরণ করেছেন মধ্য আফ্রিকার দেশ গ্যাবনের ফুটবলার অ্যারন বুপেন্দজা। তবে তার মৃত্যুটা হয়েছে অস্বাভাবিকভাবে। চীনের একটি ১১ তলা থেকে পড়ে তিনি মারা গেছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ফুটবলারের এভাবে চিরবিদায়ের ঘটনাকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। 


এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ২০২১ আফ্রিকা কাপ অব ন্যাশন্স (আফকন) টুর্নামেন্টে গ্যাবনের হয়ে খেলেছিলেন বুপেন্দজা। সবমিলিয়ে জাতীয় দলের হয়ে খেলেছেন ৩৫টি ম্যাচ। করেছেন ৮টি গোল। ক্লাব ফুটবলে তিনি আমেরিকান মেজর লিগ সকার (এমএলএস) ছেড়ে তিনি চীনের ক্লাবে যোগ দিয়েছিলেন। সর্বশেষ তিনি চাইনিজ ক্লাব জিজিয়াং এফসি’র হয়ে খেলছিলেন মৃত্যুর আগপর্যন্ত।

বুপেন্দজা তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন স্বদেশি গ্যাবনের ক্লাব সিএফ মোনানার হয়ে। পরবর্তীতে ফ্রান্স, পর্তুগাল, তুরস্ক, কাতার, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ক্লাবের জার্সি গায়ে জড়িয়েছেন তরুণ এই ফরোয়ার্ড।

সংবাদমাধ্যম ‘তুর্কিয়ে টুডে’র বরাতে গোলডটকম জানিয়েছে, অ্যাপার্টমেন্ট ভবনের ১১ তলা থেকে পড়ে ফুটবলারের মৃত্যুর ঘটনায় তদন্ত করছে জিজিয়াং প্রদেশের পুলিশ। দুর্ঘটনা ঘটার সময় বুপেন্দজার সঙ্গে তার ভাই–ও ছিল। ধারণা করা হচ্ছে তাকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদ কিংবা পুলিশ কাস্টডিতেও নেওয়া হতে পারে। এত ওপর থেকে পড়ে যাওয়ার ঘটনায় কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছে না স্থানীয় চাইনিজ প্রশাসন।

তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে শোক জানিয়েছেন গ্যাবনের প্রেসিডেন্ট ব্রাইস কোলটেয়ার ওলগুই এবং ফুটবল ফেডারেশন (ফেগাফুট)। ফেগাফুটের বিবৃতিতে বলা হয়, ‘বুপেন্দজা সেরা একজন স্ট্রাইকার হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন, ক্যামেরুনে তিনি (আফকন টুর্নামেন্টে) নিজের দক্ষতা দেখিয়েছিলেন। ফেগাফুট এবং গ্যাবানিজ ফুটবল পরিবার তার মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।’

আর্সেনালের সাবেক তারকা স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াংও এক সময় গ্যাবন জাতীয় দলে বুপেন্দজার সঙ্গে একত্রে খেলেছেন। তিনিও শোক জানিয়েছেন সাবেক সতীর্থের মৃত্যুতে। ইনস্টাগ্রামে দুজনের একটি ছবি দিয়ে অবামেয়াং লিখেছেন, ‘আমার বলার কোনো ভাষা নেই। শান্তিতে থাকো আমার ভাই।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে যথাক্রমে ১০০০০ টাকা ও ৩০০ টাকা

1

সিরাজগঞ্জে পারিবারিক বিরোধ নিয়ে সালিসে সংঘর্ষ, শ্বশুর নিহত

2

একজন ছাত্র, একটি ফুটফুটে সন্তানের বাবা আজ জীবন-মরণের লড়াইয়ে

3

মীরসরাই টি এম ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় প্রদান

4

সিরাজগঞ্জের পুলিশ সুপার মহোদয়ের ভোট কেন্দ্র পরিদর্শন

5

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

6

আখাউড়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

7

নবনির্বাচিত সভাপতি বিএনপি নেতা লাভলু, পিরোজপুর চেম্বার অব কম

8

মীরসরাইয়ে হানাদার মুক্ত দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জ

9

ঈশ্বরগঞ্জে পুলিশের ‘মোটর মোবাইল টিম’ অভিযান

10

নওগাঁর নিয়ামতপুরে নির্বাচনী জনসভায় ঐক্যের বার্তা দিচ্ছেন,

11

বেনাপোলে সীমান্তে বিদেশি মদসহ বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ

12

জামায়াতের সংঙ্গে আমেরিকার গোপন আঁতাত দেশের জন্য মংঙ্গলজনক নয়

13

ঝিনাইদহে মধ্যরাতে ছাত্রলীগের মশাল মিছিল

14

কৃষি মানেই কৃষি বাজার - জি এ টুটুল

15

দোয়ারাবাজার চকবাজার–হরিণাপাঠি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ভি

16

চিতোষী পূর্ব ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আজিম উ

17

ত্রিশাল প্রেসক্লাবে মুজিব সভাপতি, নোমান সম্পাদক নির্বাচিত

18

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন, চৌদ্দগ্

19

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা মালিঝিকান্দা ইউনিয়ন ছাত্রদলের

20