জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গজারিয়ায় কুখ্যাত নয়ন–পিয়াস ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য রমজান গ্রেফতার


গাজী মাহমুদ পারভেজ

 মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সন্ত্রাস ও ডাকাতি দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে কুখ্যাত ‘নয়ন–পিয়াস’ ডাকাত বাহিনীর একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৬) মুন্সীগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কঠোর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)-এর সার্বিক পরিকল্পনায় গজারিয়া থানার একটি চৌকস ও প্রশিক্ষিত দল অভিযান পরিচালনা করে। অভিযানে গজারিয়ার গুয়াগাছিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় কুখ্যাত ডাকাত চক্র ‘নয়ন–পিয়াস’ বাহিনীর সক্রিয় সদস্য ও গজারিয়া থানায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি রমজান (২৫)।

গ্রেফতারকৃত রমজান মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন উত্তর জামালপুর গ্রামের আবুল হোসেন বেপারীর পুত্র। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি দীর্ঘদিন ধরে নয়ন–পিয়াস ডাকাত বাহিনীর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছিলেন।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ অভিযানের মাধ্যমে গজারিয়া উপজেলায় অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থানের প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় বাসিন্দারা এ গ্রেফতারে স্বস্তি প্রকাশ করে বলেন, কুখ্যাত ডাকাত বাহিনীর সদস্য গ্রেফতার হওয়ায় এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হবে বলে তারা আশা করছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরাদনগর নহল গ্ৰামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি'র দোয়

1

আটরা গিলাতলা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

2

টাংগাইলের নাগরপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষি

3

গর্তে গর্তে তাজা মাছ বর্ষায় গ্রামে উৎসবের আমেজ

4

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মারপিটে দু'ভাই রক্ত

5

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে দল থ

6

নরসিংদী আবারও ভূমিকম্পে আতন্ক, রাস্তায় নেমে এলো মানুষ

7

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক

8

বেগম খালেদা জিয়ার আসনে বিএনপির নেতা মিল্টনের মনোনয়ন উত্তোলন

9

শেখ হাসিনার রায় নিয়ে নাশকতা ঠেকাতে নিয়ামতপুরে বিএনপির অবস্থা

10

আশাশুনির রগাহপুরে কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভায় জনতার ঢল

11

জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

12

নওগাঁ ৪৬/১ আসনে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভা

13

টুঙ্গিপাড়ায় দৈনিক ভোরের চেতনার ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালি

14

রাতভর ভিন্ন ভিন্ন অভিযানে দিনাজপুর ডিবির সাফল্য

15

ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

16

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর বিশাল ছাত্র- যুব সমাবেশ অনুষ্ঠ

17

মুফতি ওয়াক্কাসের কবর জিয়ারতে এম ইকবাল হোসেন

18

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনু

19

মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার জন্য আরএসএসকে দায়ী করলেন

20