জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে লাঞ্চিত, ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে ছয় নেতাকে কারণ দর্শানো নোটিশ

এস এম শাহাদাত কালিগঞ্জ প্রতিনিধিঃ

ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারকে শারীরিকভাবে লাঞ্চিত, কাউন্সিলরদের ভোট প্রদানে বাঁধা এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। সোমবার (১১ জুলাই) সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরীত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। অভিযুক্ত নেতারা হলেন কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক (একাংশের) ও সার্স কমিটির সদস্য মোঃ আব্দুল হামিদ, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাব, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মোঃ লিটন শেখ, সাবেক সদস্য শেখ গোলাম মোস্তফা, সাবেক সদস্য মোঃ সাইফুল ইসলাম ও সাবেক সদস্য মোঃ  ইব্রাহিম তরফদার। দলীয় সাংগঠনিক বিরোধী এহেন কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে উল্লেখিত ছয় নেতার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবেনা সেটা আগামী (০২) দুইদিনের মধ্যে জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব এর কাছে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, গত শনিবার (৯ আগষ্ট) ধলবাড়িয়া ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কাউন্সিল চলছিলো। এসময়ে অত্র ইউনিয়নের গান্ধুলিয়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের মধ্যে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারকে শারীরিকভাবে লাঞ্চিত, কাউন্সিলরদের ভোট প্রদানে বাঁধা এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের পাশাপাশি হট্টগোলের ঘটনা ঘটে। তৎক্ষণাৎ খবর পেয়ে সাতক্ষীরা ৪ সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতী ধলবাড়িয়া ইউনিয়নের পৃথক দুটি ওয়ার্ডের কাউন্সিলে ভোট গ্রহন বন্ধ ঘোষনা করেণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরকাউয়া ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

1

বামনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

2

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সেলিম রেজার

3

একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না : জামায়াত আ

4

মাদারীপুরের কালকিনি উপজেলায় যৌথবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিয

5

নওগাঁইয় হাজারো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার গায়েব

6

পার্বতীপুরে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে আউটরিচ ক্যাম্প

7

বাঁশখালীর পরিবার পরিকল্পনা কার্যালয়ে দুদকের অভিযান ঘুষের টা

8

জাতীয় পাটি থেকে মোঃ মাহমুদুল করিম মহেশখালী কুতুবদিয়া কক্সবাজ

9

দিনাজপুরে বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ

10

শুভ নববর্ষ ২০২৬- হয়ে উঁঠুক এক নব আলোক বর্তীকার জয়গান

11

বগুড়ায় স্বামীর হাতে স্ত্রী খু/ন হত্যার বিচারের দাবিতে বগুড়

12

বগুড়ায় অভিনব কায়দায় সুপারির ঝুড়ি থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধ

13

মাদারীপুরে সড়কে গাছ ফেলে অবরোধ

14

ঘুষ না পেয়ে নামজারি বাতিল, সেবা গ্রহীতাকে হুমকি, তহশিলদারের

15

ঝালকাঠিতে অসহায় শীতার্থদের মাঝে রোভার স্কাউটের কম্বল বিতরণ

16

সিরাজগঞ্জের পুলিশ সুপার মহোদয়ের ভোট কেন্দ্র পরিদর্শন

17

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি'র প্রার্থী বদলের দাবিতে মানববন্

18

চীনের তৈরি জাহাজ যুক্তরাষ্ট্রে ভিড়লে বাড়তি মাশুল

19

চরভদ্রাসনে ৫০ জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরন

20