জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

শিবিরের সাবেক জেলা সভাপতি সোহেলের সঙ্গে ১১ দলীয় প্রার্থী মাদানীর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল  
 সুনামগঞ্জের ছাতক–দোয়ারা সংসদীয় আসনের ১১ দলীয় প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী শিবিরের সুনামগঞ্জ ও সিলেট জেলার সাবেক সভাপতি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও স্থানীয় রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেলের বাসা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের ছাতক দোয়ারা আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলার সাবেক সেক্রেটারি ইকবাল হোসেন খন্দকার, জেলা সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আওয়াল, সাবেক অর্থ সম্পাদক সুজাউল কবির শাশীম, জামায়াতে ইসলামী ইসলামপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুল আজিজ, সুনামগঞ্জ জজ কোর্টের এপিপি এডভোকেট আলম উদ্দিন, সৈদেরগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য হোসাইন আহমদ লনি, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের সেক্রেটারি জিতু মুন্না, জাগ্রত ছাতকবাসীর সদস্য সচিব নজমুল হোসেন, জামায়াত নেতা এরশাদ আলী, ইঞ্জিনিয়ার ইব্রাহীম সাদেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী সকল ভেদাভেদ ভুলে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং এলাকার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

 
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা

1

বেগম খালেদা জিয়া রুহে মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

2

ব্রাহ্মণবাড়ীয়ায় জুলাই যুদ্ধে অংশ নেয়া শতাধিক শিক্ষার্থী ছাত্

3

নারায়ণগঞ্জ-৫ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্

4

চাঁদা না দেওয়ায় পাংশায় গৃহবধূকে হাতুড়ি দিয়ে প্রকাশ্যে হামলা

5

ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী হাবিবু

6

আজ ঘোড়াশাল ট্র্যাজেডি দিবস

7

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি হাজার কোট

8

কিশোরগঞ্জে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেফতার ৩

9

‎কেশবপুরে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

10

শালিখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী -২০২৫ অনুষ্ঠিত

11

৮- দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন শরীফ আব্দুল জলিল

12

বাবার স্মৃতি ধরে রাখতে বদ্ধপরিকর, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ব

13

মাদারীপুরে সার্বিক পরিবহনের ধাক্কায় যুবক নিহত

14

পাঁচতলা ভবনে ভয়াবহ ডাকাতির সময় মহিলা জঘম

15

মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

16

যশোর-৫ আসনে জোট সমঝোতায় জমিয়ত নেতার উত্থান, বিএনপির মনোনয়ন প

17

বাবুগঞ্জ উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন জোমাদ্দারে

18

ত্রেতা-বিক্রেতার ভিড়ে চরভৈরবী মাছ ঘাট

19

মই বেয়ে উঠতে হয় আড়াই কোটি টাকার সেতুতে

20