জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কান্তনগর মেলায় অনিয়ম ঠেকাতে দ্রুত পদক্ষেপ

 মোঃ মশিউর রহমান
দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তনগর মেলায় সার্কাস প্রদর্শনীর আড়ালে অনুপযুক্ত ও অশোভন নৃত্য পরিবেশনের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে। বিভিন্ন ফেসবুক প্ল্যাটফর্মে সাধারণ মানুষ জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে পোস্ট ও মন্তব্য প্রদান করেন।
অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসক দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন। তাঁর নির্দেশে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্কাস প্রদর্শনীর অনিয়মপূর্ণ অংশ বন্ধ করে দেন।
প্রশাসনের এ তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের ভাষ্য, কান্তনগর মেলা একটি পারিবারিক ও ঐতিহ্যবাহী উৎসব; তাই এখানে যেকোনো অনুপযুক্ত আয়োজন প্রতিরোধ করা অত্যন্ত প্রয়োজনীয় ছিল।
এলাকাবাসী জেলা প্রশাসকসহ কাহারোলের ইউএনও, এসি (ল্যান্ড) ও থানার পুলিশ প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সুশৃঙ্খল ও সাংস্কৃতিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের ধারাবাহিক তৎপরতা কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় সড়কের ওপর হাট, ভোগান্তিতে জনসাধারণ

1

ঈশ্বরগঞ্জে ৪ কোটি টাকার প্রকল্পের ভাগাভাগি নিয়ে ইউএনও–পিআইওর

2

ঢাকা -২০ ( ধামরাই) নমিনেশন পেয়েছেন বিএনপি থেকে আলহাজ্ব তমিজ

3

ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস

4

অভ্যন্তরীণ কোন্দলে রক্তাক্ত বরিশাল-১

5

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরে বিএনপি প্রার্থী এম এ হান্নানের নি

6

দুর্গাপুরে যুব ইউনিয়নের সম্মেলন শেষে ২১ সদস্যের নতুন কমিটি ঘ

7

চৌদ্দগ্রামে অনিয়মে রাজি না হওয়ায় ভেন্ডারদের হাতে সাব

8

টুঙ্গিপাড়ায় মুরগি দেওয়ার প্রলোভনে প্রতারণা

9

ছাত্রলীগ নেতার অভিযোগ ‘৫ লক্ষ টাকা চেয়েছে’, জেলার বললেন ‘সম্

10

চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে মায়ের শাসনের মার ধরে সন্তানের মৃ

11

শিবপুরে জিয়া মঞ্চের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা

12

জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের চিন্তায় এনসিপি

13

বগুড়ায় ১২'টি থানার অফিসার ইনচার্জদের নামের তালিকা প্রকাশ

14

উত্তর ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে রাস্তা নি

15

খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বেনাপোলে ক

16

উপজেলা প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫

17

৫ আগস্ট-পরবর্তী বক্তব্যেই স্পষ্ট কেন খালেদা জিয়া ব্যতিক্রম

18

শার্শায় আন-নূর একাডেমি, বেনাপোলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্র

19

সরিষাবাড়ীর ভাটারায় প্রত্যয় সামাজিক সংগঠনের প্রথম বর্ষপূর্

20