জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বেনাপোল স্থলবন্দরে ৫ শতাংশ মাশুল বৃদ্ধি কার্যকর, হতাশ ব্যবসায়ীরা

 হাবিবুর রহমান  


বেনাপোল স্থলবন্দরে বিভিন্ন সেবার বিপরীতে মাশুল ৫ শতাংশ বৃদ্ধি কার্যকর হয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন এ মাশুলহার কার্যকর হওয়ায় আমদানি ও রপ্তানি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। 

বেনাপোল স্থলবন্দরে ৫ শতাংশ মাশুল বৃদ্ধি কার্যকর, হতাশ ব্যবসায়ীরা

বেনাপোল স্থলবন্দরে বিভিন্ন সেবার বিপরীতে মাশুল ৫ শতাংশ বৃদ্ধি কার্যকর হয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন এ মাশুলহার কার্যকর হওয়ায় আমদানি ও রপ্তানি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বেনাপোল স্থলবন্দরে ২৭ ধরনের সেবার বিপরীতে নতুন মাশুলহার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দেশের অন্যান্য স্থলবন্দরের তুলনায় বেনাপোল বন্দরে মাশুল তুলনামূলক বেশি হওয়ায় এ বন্দরের জন্য আলাদাভাবে প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ব্যবহারকারী যাত্রীদের জন্য প্যাসেঞ্জার টার্মিনাল ব্যবহারে প্রবেশ ফি, ওয়েটিং সার্ভিস ও টার্মিনাল চার্জ মিলিয়ে ২০২৫ সালে যেখানে মাশুল ছিল ৪৯ টাকা ৭৯ পয়সা, ২০২৬ সালে তা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫২ টাকা ২৭ পয়সা।

নতুন মাশুলহার অনুযায়ী, বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা বাস, ট্রাক ও লরি প্রবেশে এখন দিতে হবে ১৮৪ টাকা ৭০ পয়সা, যা আগে ছিল ১৭৫ টাকা ৯০ পয়সা। মোটরকার, জিপ, পিকআপ ও থ্রি-হুইলারের জন্য মাশুল বেড়ে হয়েছে ১১০ টাকা ৮২ পয়সা, আগে ছিল ১০৫ টাকা ৫৪ পয়সা। মোটরসাইকেল ও বাইসাইকেলের ক্ষেত্রে নতুন মাশুল নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা ৯৫ পয়সা, যা আগে ছিল ৩৫ টাকা ১৯ পয়সা।

এছাড়া, বন্দর এলাকায় ওজন মাপার যন্ত্র ব্যবহারে ট্রাক ও লরির জন্য মাশুল ৮৪ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ৮৮ টাকা ৬৫ পয়সা করা হয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, বন্দরের বর্তমান সাধারণ মাশুল ১৮৫ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ১৯৫ টাকা ৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। কোনো যানবাহন ইয়ার্ডে সারা রাত অবস্থান করলে আগে ১০৬ টাকা ১৮ পয়সা নেওয়া হতো, এখন দিতে হবে ১১১ টাকা ৪৯ পয়সা। পাশাপাশি গুদামে পণ্য সংরক্ষণের মাশুল পণ্য রাখার সময় অনুযায়ী বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও জানান, প্রতি টন পণ্য লোড-আনলোড চার্জ আগে ছিল ৫৩ টাকা ১০ পয়সা, যা এখন বেড়ে হয়েছে ৫৫ টাকা ৭৬ পয়সা। যন্ত্রাংশ বা ইকুইপমেন্ট ব্যবহারের মাশুল ১২৭ টাকা ৩৯ পয়সা থেকে বাড়িয়ে ১৩৩ টাকা ৭৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এভাবে বেনাপোল বন্দরের সব ধরনের সেবার বিপরীতে মাশুলের পরিমাণই বৃদ্ধি পেয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভান্ডারিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মা

1

পাবনায় বিএডিসি সহকারী পরিচালকের উপর অতর্কিত হা ম লা র প্রতিব

2

নারায়ণগঞ্জের তিন আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীদের মনোনয়নপত্

3

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় জামায়াতে

4

গোপালগঞ্জে অভাবের তাড়নায় গৃহবধূর আত্মহত্যা

5

অসচ্ছল শিক্ষার্থীকে স্নাতকে ভর্তির সম্পূর্ণ খরচ দিল ইবি ছাত্

6

পানি–গ্যাস সংকট নিরসনে অগ্রাধিকার, উত্তরায় তারেক রহমান

7

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরুর দিনে সহকারী শিক্ষকদের কর্মবিরত

8

বাগেরহাটে বাসের বাংকার থেকে ১১ কেজি গাজাঁ

9

কিশোরগঞ্জ পৌরসভার গণভোট নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফল

10

যেসব বিএনপি নেতা গত দেড় দশকে রাস্তায় আন্দোলন করেছেন তাদের

11

চামড়া খাতে এক যুগে রাজস্ব কমেছে ১৬ কোটি মার্কিন ডলার

12

মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

13

শিবচরে বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প

14

হোমনা বড় কান্দায় নাইট ক্রিকেট ফাইনালে চ্যাম্পিয়ন মদিনা জেনার

15

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফি

16

‎আখাউড়ায় হযরত গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.)-এর মাজার জিয়ারত

17

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল এক নারীর

18

নিজের বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজির অভিযোগ উঠলে ন

19

বিশ্বমঞ্চে বাংলাদেশের মানবিক নেতৃত্ব: জাতিসংঘের ৮০তম বার্ষিক

20