জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেট-১ আসনের টুকেরবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা

 মোঃ সাইফুল ইসলাম 

১২ ফেব্রুয়ারী নির্বাচন দুর্নীতি ও চাঁদাবাজির
বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনতার লড়াই মাওলানা হাবিবুর রহমান।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে গুম ও নির্যাতন করা হয়েছে। আদর্শিক কারণে শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। অসংখ্য মানুষের রক্ত ও জীবনের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত এই বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশ পেলেও দেশটা আজো সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের হাতে বন্দি। এই কারণে তো রক্ত দেওয়া হয় নাই। ১২ ফেব্রুয়ারীর নির্বাচন হচ্ছে সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জনতার লড়াই। এই লড়াইয়ে জিততে হবে। ১০ দলীয় জোট সম্মিলিতভাবে মানবিক বাংলাদেশ বিনির্মাণ হবে। ইনশাআল্লাহ।
তিনি বৃহস্পতিবার রাতে নগরীর জালালাবাদ থানার ৩৯নং ওয়ার্ডের টুকেরবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি আরও বলেন, ১০ দলীয় জোট দেশের ৩০০ টি আসনে সৎ ও যোগ্য প্রার্থী দিয়েছে, যারা জুলাইয়ের চেতনাকে ধারণ করেন। এই জাতিকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সেই সম্পর্কে সকলেরই অভিজ্ঞতা রয়েছে। তাদের ওপর ভরসা করলে আপনারা কখনোই হতাশ হবেন না বলে প্রত্যাশা করি। ইনশাআল্লাহ ভালো কিছু এ জাতি উপহার পাবে- যদি ১০ দলীয় জোটের বিজয় নিশ্চিত হয়।

সমাজসেবী ও শিক্ষাবিদ মাস্টার আব্দুল হান্নানের সভাপতিত্বে ও ৩৯নং ওয়ার্ড সভাপতি ফয়ছল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর জামায়াতের নায়েব আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, বায়তুল মাল সেক্রেটারী মুফতী আলী হায়দার, নেজামী ইসলাম পার্টি সিলেট মহানগর সেক্রেটারি মাওলানা জাকারিয়া আহমদ খান, জালালাবাদ থানা জামায়াতের আমীর মাওলানা আলাউদ্দিন, সদর উপজেলা আমীর নাজির উদ্দিন, বিমানবন্দর থানা আমীর শফিক ইসলাম মফিক, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, জালালাবাদ থানা সেক্রেটারি মাওলানা জুনায়েদ আল হাবিব, ৩৯নং ওয়ার্ড সেক্রেটারি সাব্বির আহমদ, নোয়াগাঁও গ্রামের মুরব্বি বাদশা মিয়া, পীরপুরের মুরব্বি পারভেজ মিয়া, নানু মিয়া, সাজিদ মিয়া, মখলিছ মিয়া, টুকের গাঁও মুরব্বি মু. জাকিরয়া, বদরুল আলম, শাহপুরের মুরব্বি মুরাদ আহমদ, কয়েছ আহমদ ও গৌড়িপুরের মুরব্বি আকাব উদ্দিন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের প্রার্থী ইব্রাহিম আল হাদীর গণসংযো

1

টুঙ্গিপাড়ায় আরএইচডি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

2

ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি হাবিবুল্লাহ মনোনয়ন সংগ্রহ

3

নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

4

বিরলে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড

5

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে - এআর মামুন

6

রাজবাড়ীতে ধানের শীষের প্রার্থী হারুন অর রশিদ হারুনের নির্বাচ

7

কিশোরগঞ্জের ছয় আসনে ৬১ জনের মনোনয়নপত্র জমা:স্বতন্ত্র ১৩জন

8

মুলাটোল মদিনাতুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসার ছয়তলা একাডেমিক

9

আলমগীর কবিরের আয়োজনে বেগম জিয়ার রুহের মাগফেরাত ও স্মরণসভা অ

10

পোরশার বিভিন্ন গ্রামে ধানের শীষের পক্ষে গণসংযোগে জনতার এমপি

11

মানিকগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ শীর্ষ মাদক ক

12

কুলিয়ারচরে ভেটেনারি পল্লী চিকিৎসক কমিটি গঠিত: অভিষেক ও পরিচি

13

আমি নির্বাচিত হলে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে

14

জুলাই হত্যাযজ্ঞ মামলায় আজ সালমান এফ রহমান ও আনিসুল হকের শুনা

15

সুরমা থেকে ১০ হাজার ফুট পাথরবাহী কারগো তালা মাঝিয়ারা মোড়ে ন

16

কাপাসিয়ায় জঙ্গলে ঝুলন্ত হিরনের মরদহ ঘিরে রহস্য "আত্মহত্যা

17

ভূরুঙ্গামারীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রাণবন্ত কুইজ প্

18

মঠবাড়িয়ায় অটো রিকশাচালক হৃদয় হ"ত্যা মামলার আসামি র‍্যাবের

19

সততায় অনন্য শাজাহানপুর কেন্দ্রীয় যুব সংঘ, ফিরে পেল মালিক ত

20