রবিউল বাপ্পী
প্রকাশঃ 17-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় আজও বজ্রবৃষ্টির আভাস

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে আজও বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর বৃষ্টির আগে-পরে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি বেগে বাতাস প্রবাহিত হতে পারে। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। ফলে সাময়িকভাবে বৃষ্টি বা বজ্রসহবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। আর এসময় পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার থেকে বেড়ে ২৫-৩৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। আর এসময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, বুধবার (১৬ এপ্রিল) রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত বৃহস্পতিবারের সারাদেশের আবহাওয়ার সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। 

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের সাথে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি সম্ভাব্য প্রার্থী

1

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় নিষিদ্ধ

2

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. ফজল শেখ

3

মায়ের দেখানো পথে নির্বাচনী প্রচারণা শুরু করছেন তারেক রহমান

4

বেগমগঞ্জ দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্

5

জবই বিলে পাখির প্রজাতি বাড়লেও সংখ্যা কমেছে আশঙ্কাজনক হারে

6

গুইমারায় দিনব্যাপী প্রান্তিক পর্যায়ের কৃষকদের GAP সার্টিফিকে

7

খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সাতক্ষীরায় ছাত্র

8

আনোয়ারা স্টুডেন্টস এসোসিয়েশনের ৪৪ সদস্যের কার্যনির্বাহী পরিষ

9

সিএনজি এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষ ‎

10

কালিহাতীতে অবসরপ্রাপ্ত জাদুঘর কর্মচারীর রক্তাক্ত লাশ উদ্ধার

11

নিয়ামতপুরে দেশী গরু পালন করে স্বাবলম্বী আপলু মারান্ডী

12

দেশে বন্ধ হচ্ছে ক্লিনফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন

13

আওমীপন্থী নীল দলের শিক্ষকদের নিয়ে খালেদা জিয়ার কবর জিয়ারতে ন

14

নোয়াখালী ৫ কবিরহাটে বিএনপির শীত বস্র বিতরন

15

মহেশপুর পৌরসভার প্রকৌশলীর যোগসাজশে রাস্তা দখল

16

মাগুরায় নবাগত জেলা প্রশাসককে, কাটাখালি কাদের স্মৃতি সংঘের ফ

17

নরসিংদী ভূমিকম্পে শিশু সহ পাঁচ জন নিহত

18

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন করেছ

19

নিয়ম বহির্ভুতভাবে আউটসোর্সিং এর নিয়োগ বাতিল করা হয়েছে

20