জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে ২৮ অক্টোবর এর খুনীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ আঃ হাইসিদ্দিক 

বাংলাদেশের ইতিহাসে ২৮ অক্টোবর একটি স্মরণীয় ও হৃদয়বিদারক দিন হিসেবে চিহ্নিত। এই দিনটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে স্মরণ করতে খুনিদের বিচারের দাবীতে  বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচবিবি  উপজেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।


মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪:৩০ টায় এক বিক্ষোভ মিছিল পাঁচবিবি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ৩ মাথা মোড়ে উপজেলা আমীর মাওলানা সুজাউল করিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলার আমীর ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মোঃ ফজলুর রহমান সাঈদ,

জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল,জেলা সহকারী সেক্রেটারি জনাব হাসিবুল আলম,পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোস্তাফিজুর রহমান,উপজেলা সেক্রেটারি জনাব আবু সুফিয়ান মুক্তার,সহকারি সেক্রেটারি আবু রায়হান,কর্মপরিষদ সদস্য জনাব আবুল বাশার,উপজেলা শিবির নেতৃবৃন্দ।   

সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এই দিনে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ওপর নৃশংসভাবে হামলা চালিয়ে নির্দয়ভাবে হত্যা করা হয়েছিল। নেতাকর্মী শহীদ হন, আহত হন আরও অনেকে। বক্তারা এ ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রবিরোধী একটি ঘৃণ্য হত্যাযজ্ঞ হিসেবে আখ্যায়িত করেন।


বক্তারা আরও বলেন, শহীদদের ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তারা শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসমুদ্রের মোহনায় শেষ বিদায়ের যাত্রায় জিয়ার স্মৃতি ছাপিয়ে ইত

1

ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

2

নোয়াখালীতে তরুণকে কুপিয়ে হত্যা

3

ঝালকাঠিতে নানা আয়োজনে সিটি ক্লাব ও পাঠাগারের ৪১তম প্রতিষ্ঠা

4

আলফাডাঙ্গায় শতকোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার,

5

শিবিরের সাবেক জেলা সভাপতি সোহেলের সঙ্গে ১১ দলীয় প্রার্থী মাদ

6

কালিগঞ্জ সদরে সাতক্ষীরা ৩ আসনের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্

7

গলাচিপায় মহাশ্মশানে দিপাবলী উৎসবকে ঘিরে পুণ্যার্থীদেরে মিলন

8

মনিরামপুরে সাবেক আ’লীগ নেতার স্বতন্ত্র প্রার্থিতা ঘিরে বিতর্

9

ইউটিউবে প্রথম ভিডিও আপলোডের ২০ বছর, কে করেছিলেন

10

নান্দাইলে এলজিইডি অফিসের ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে সংবা

11

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের পন্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

12

মৌলভীবাজার শ্রীমঙ্গলে স্বামী স্ত্রী সেজে পলাতক আসামী গ্রেফতা

13

অন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়:

14

সিলেটের বাদামবাগিচায় কিশোর দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে ছাত্র

15

ভাঙ্গুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দ

16

মধ্যরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার ভিডিও ভাই

17

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কামনায়

18

বুড়িগঙ্গার তলদেশে গ্যাসলাইন লিকেজের মেরামত সম্পন্ন

19

সাইলী হইতে দোতারা ব্রিজ পর্যন্ত রাস্তায় গর্তের কারণে চলাচল স

20