জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

মোঃ মানসুরুল হক 


দলীয় শৃঙ্খলা,নীতি,আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার দায়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য এবং সাবেক বিভাগীয় স্পেশাল জর্জ মোঃ রেজাউল করিম খান চুন্নু ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালকে বহিষ্কার করেছেন দলের হাইকমান্ড। বুধবার(২১ জানুয়ারী) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
উল্লেখ্য,সদ্য বহিষ্কৃত ওই হেভিওয়েট দুই প্রার্থী যথাক্রমে রেজাউল করিম খান চুন্নু কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে মোরগ প্রতিক নিয়ে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন এবং শেখ মজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ- ৫(নিকলি-বাজিতপুর) আসনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সরব রয়েছেন।
, এদিকে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করা প্রসঙ্গে কিশোরগঞ্জ -১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ রেজাউল করিম খান চুন্নু বলেন, বিগত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তথা ধানের শীষের প্রার্থী হিসেবে ফ্যাসিস্ট হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরেও ঢাকা বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছিলেন তিনি।তাই এবারও আশাবাদী ছিলেন, কিন্তু পাননি। তবে আজ যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে থাকতেন, তবে ধানের শীষ প্রতীকটি আমাকে ছাড়া কাউকেই তিনি দিতেন না বলে আশাবাদী ছিলেন। এসময় তিনি আরো বলেন, একটি কুচক্রী মহল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ভুল তথ্য ও ব্যাখ্যা দিয়ে আমাকে বাদ দিয়ে একজন অযোগ্য ব্যক্তির হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষাকে ভুলণ্ঠিত করেছেন। আমি আগেও যেমন বিএনপিতে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব উল্লেখ করে বলেন, জনগণের অব্যাহত চাপের মুখে তাদের ইচ্ছার কথা চিন্তা করে তিনি নির্বাচনী মাঠে লড়াই করে যাবেন এবং সকলের সহযোগিতা, দোয়া ও ভালোবাসায় প্রতিদ্বন্দ্বি প্রার্থী থেকে লক্ষাধিক ভোট বেশি পেয়ে এ আসন থেকে বিজয়ী হবেন। অপরদিকে শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার হয়ে ধানের শীষের নাগাল না পেলেও জনগণের ভালবাসায় সিক্ত হয়েছেন। তাই তিনিও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তবে প্রার্থীদের প্রত্যাশা যাই হোক জয় পরাজয়ের রেজাল্ট দেখতে অপেক্ষা করতে হবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে র‍্যালী ও আ

1

জাল নোটের প্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

2

টবগী ইউনিয়ানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ম

3

আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধ পরিক

4

খেলাফত শুধু ইসলামের জন্য নয়, প্রতিটি ধর্মের মানুষের নিরাপত্ত

5

হবিগঞ্জ -১ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ স্যজাত মিয়ার ফেসবুক প

6

অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম

7

সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল

8

নড়াইলে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

9

জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছ

10

তারেক রহমানকে সংবর্ধনার মঞ্চ প্রস্তুত

11

দিনাজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে চেম্বার ও ব্যব

12

নাসিরনগরে জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ১১তম সালান

13

নোয়াখালীতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

14

পিতা হত্যার বিচার দাবিতে চার কন্যার

15

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা ও মসজিদের খুতবায় বয়ান রাখার আহ্

16

রাজশাহীতে নিম্নমানের কাজের অভিযোগে ঠিকাদারের লাইসেন্স বাতিল,

17

ঈশ্বরদীতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

18

পুলিশ সুপার কাপ” আন্তঃ ইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫

19

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ

20