জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহের ৫ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকটে

 

রিয়ন হোসেন 
ঝিনাইদহের পাঁচ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শয্যা সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। এতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা। মহেশপুর, হরিণাকুন্ডু, শৈলকুপা, কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট শয্যা সংখ্যা ২৫০ টি। অথচ গড়ে প্রতিদিন রোগী ভর্তি হয় প্রায় ৩৫০ জন। সীমিত শয্যা সংখ্যার কারণে ভর্তি হওয়া রোগীদের সেবা দিতেও হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
 
 খোজ নিয়ে জানা গেছে, কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা মাত্র ৫০ টি। প্রতিদিন চিকিৎসা নিতে আসেন গড়ে ৪০০-৫০০ জন। এর মধ্যে অনেক রোগীর ভর্তির প্রয়োজন হয়। একটি শয্যার বিপরীতে অন্তত দুইজন রোগী ভর্তির চাহিদা থাকে। গরমের দিনে প্রায় সময়ই ২৫-৩০ জন ভর্তি রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে দেখা যায়। ঠিক একই অবস্থা অন্যান্য উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও।

কয়েকদিন আগে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসেন ছবুরা বেগম। শয্যা না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। ছবুরা বেগম বলেন, ‘এই শীতের রাতে মেঝেতে থাকছি। খুব কষ্ট হচ্ছে। কিন্তু বেডে জায়গা নাই।‘
 
চিকিৎসা নিতে আসা আসাদুজ্জামান বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান অনেক খারাপ। নার্স আছে তো ডাক্তার আসেন না। ঠিকমতো ওষুধও থাকে না। হাসপাতালে ভর্তির দরকার হলে সিট পাওয়া যায় না। মেঝেতে থাকা লাগে।‘

এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা মমতা বলেন, ‘রোগীর চাপ অনেক বেশি থাকলে আমরা চিকিৎসা দিতে হিমশিম খাই। অনেক সময় শয্যার তুলনায় বেশি রোগীকে ভর্তি করা লাগে। তখন মেঝেতে থাকা ছাড়া তো আর কোন উপায় থাকে না।‘

ঝিনাইদহ জেলা সিভিল সার্জন ডা. মোঃ কামরুজ্জামান বলেন, ‘আমাদের বেড বাড়ানোর কোনো এখতিয়ার নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালের বেড বাড়ানোর পদক্ষেপ নিলে জেলাবাসীর জন্য উপকার হবে।‘ তিনি আরও বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে লোকবল কম থাকার কারণে চিকিৎসা সেবা ব্যাহত হয়। সরকার যদি লোকবল সঠিকভাবে পূরণ করে তাহলে চিকিৎসার মান আরো ভালো হবে বলে আশা করছি।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের উদ্যোগে দরিদ্র-অসহায় শীতার্তদের ম

1

মৌলভীবাজারে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সেইফ ইলেকট্রি

2

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

3

জাবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি,সম্পাদক তাড়া

4

কালাইয়ে অধ্যক্ষ আমিনুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

5

ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়ার গায়েবী জানাজা অনুষ্ঠিত

6

জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, অন্ধকার ইতিহাসের স্বাক্ষী "মাদারীপ

7

‎ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে আশুগঞ্জ পর্যন্ত তীব্র যানজট

8

বেরোবিতে রিসার্চ মেথোডোলজি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

9

ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল

10

ত্রিশালে প্রতিপক্ষের হামলায় আহত-১

11

চাঁদপুরে নবাগত পুলিশ সুপার মোঃ রবিউল হাসানের যোগদান

12

ঝিনাইদহের ৫ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকটে

13

কেন্দ্রীয় সাক্ষাতে খুলনা ছয় আসনের বিএনপি'র চার নেতা

14

অপরেশন ডেভিলহ্যান্টে ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্

15

রবি মৌসুমে পার্বতীপুরে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

16

কিশোরগঞ্জে ছয়টি আসন চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষনা

17

দিনাজপুরের জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

18

নওগাঁর নিয়ামতপুরে সরকারিভাবে নির্মিত হচ্ছে গোরস্থান

19

তালতলী পুকুরে ডুবে আবদুল্লাহ্ নামের এক শিশুর মৃত্যু

20