জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুয়েতের ই-ভিসা সহজিকরণ করায় আবেদনের হিড়িক


লুৎফুর রহমান।।
কুয়েতে সম্প্রতি ই ভিসা চালু হওয়াতে প্রবাসীদের মধ্যে ধারুন সাড়া জাগিয়েছে।
কুয়েতের স্থানীয় গণমাধ্যম দ্যা আরব টাইমসের এক প্রতিবেদন নিশ্চিত করেছে যে, কুয়েতের ছয়টি গভর্নরেটের অভিবাসন বিভাগগুলো গত বছরের জুলাই মাসে “Kuwait Evisa” ইলেকট্রনিক প্ল্যাটফর্ম চালুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৩৫ হাজার ভিজিট ভিসা অনুমোদন করেছে।

সূত্রটি জানিয়েছে, নতুন ভিসা ব্যবস্থা এখন সব জাতীয়তার নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে, যেখানে পূর্বে কিছু দেশের নাগরিকদের জন্য প্রবেশে সীমাবদ্ধতা ছিল। বর্তমানে প্রতিটি রেসিডেন্সি বিভাগ প্রতিদিন গড়ে ১,০০০টি ভিসা প্রক্রিয়াকরণ করছে, অর্থাৎ ছয়টি গভর্নরেটে দৈনিক মোট প্রায় ৬,০০০ টি ভিজিট ভিসা অনুমোদিত হচ্ছে।

সূত্রটি আরও জানায়, ভিসা অনুমোদনে কোনো নির্দিষ্ট জাতীয়তার আধিপত্য নেই।কিছু দিনে আরব প্রবাসীরা সংখ্যায় এগিয়ে থাকেন, আবার অন্য দিনে এশীয় নাগরিকরাই সংখ্যাগরিষ্ঠতাও দেখা যায়। সাম্প্রতিক ভিসা বৃদ্ধির পেছনে কুয়েতে অনুষ্ঠিত গালফ কাপ “Gulf Zain 26 প্রতিযোগিতাকেও একটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে, যা পর্যটন খাতকে আরও উজ্জীবিত করেছে।

অধিকর্তা ব্যাখ্যা করেন যে, এই ই-ভিসা প্ল্যাটফর্মের লক্ষ্য হলো পর্যটনকে উৎসাহিত করা এবং কুয়েতে  প্রবেশ প্রক্রিয়া সহজ করা। যাতে দর্শনার্থীরা সহজেই পর্যটন, ব্যবসা বা পারিবারিক ভিসা পেতে পারেন। বর্তমানে চতুর্থ পর্যায়ের আত্মীয়দের (যেমন চাচাতো, মামাতো, খালাতো ভাইবোন) জন্য ভিসা দেওয়া নিয়ে আলোচনা চলছে। তবে, মাসিক বেতন কম যেমন ২৫০ কুয়েতি দিনার বা তার আশপাশে এমন প্রবাসীদের আত্মীয়দের জন্য ভিসা অনুমোদনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থান নিচ্ছে।

বয়স্ক আত্মীয়দের জন্য পারিবারিক ভিজিট ভিসাও বিস্তারিতভাবে পর্যালোচনা করা হচ্ছে, যেখানে ভিসা অনুমোদন প্রবাসী স্পনসরের পেশা ও বেতনের উপর নির্ভর করছে।

সূত্রটি কঠোর সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, কুয়েতে ভিসা নিয়ে অবৈধভাবে কাজ করা দর্শনার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ ধরা পড়লে তাকে এবং তার স্পনসর উভয়কেই দেশ থেকে বহিষ্কার করা হবে এবং নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, ফলে তারা আর কুয়েতে প্রবেশ করতে পারবেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ হবিগঞ্জ পইল গ্রামে দুইশ বছরের পুরোনো মাছের মেলা অনুষ্ঠিত

1

নিয়ামতপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

2

ঈশ্বরগঞ্জ বাজারে সড়কের পাশে আবর্জনার স্তুপ, নেই কর্তৃপক্ষের

3

সাবেক এমপির কবর জিয়ারত করলেন নড়াইল-২ আসনে বিএনপির প্রার্থী ড

4

১০ দলীয় জোট থেকে এলডিপিকে দেয়া ভোলা-২ আসন থেকে মনোনয়ন প্রত্য

5

সেনবাগে নুর মোহাম্মদ সি.আই.পি কে সংবর্ধনা ও মাদ্রাসায় ওয়াটার

6

নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বৃদ্ধের মৃত্যু

7

ঝিনাইদহের কালীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম

8

৩২ স্টলের অংশগ্রহণে পাঁচবিবিতে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫-এর

9

ধনারামা নতুন কলি স্পোটিং ক্লাবের "ফ্রিজ কাপ মিনি ফুটবল টুর্ন

10

যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা উত্তর কোরি

11

ক্ষিরতলায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

12

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচ

13

বামনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ও গাছ কাটার অভিযোগ

14

চিলমারীতে মিড ডে মিল এর উদ্ধোধনে আনন্দিত শিক্ষার্থীরা

15

সিলেটে নিজ ঘর থেকে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রীর লাশ উদ্

16

বগুড়ায় জেলা গোয়েন্দার অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

17

মোহনগঞ্জে শিক্ষকের বেত্রাঘাত ভয়ে ৪ শিক্ষার্থী আহত

18

গড়েয়ায় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

19

শুভ নববর্ষ ২০২৬- হয়ে উঁঠুক এক নব আলোক বর্তীকার জয়গান

20