রূপক মুখার্জি
প্রকাশঃ 6-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় ৮ দলীয় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

নড়াইলের লোহাগড়ায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও আধুনিক ক্রিকেটের রুপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকালে উপজেলার জয়পুর ইউনিয়নের সিডি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারেফ হোসেন কামরুল মোল্যা। 
উপজেলা কৃষক দলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন পারভেজের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মনিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মনিরুল ইসলাম বলেন , মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন একজন দক্ষ ক্রীড়া সংগঠক। তিনি দেশে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করেন। তার মৃত্যু স্বাভাবিক ছিল না, তাকে ফ্যাসিস্ট হাসিনা নির্যাতন করে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, আমরা তার মৃত্যুর সঠিক তদন্ত দাবী করছি। আরাফাত রহমান কোকো ছিলেন আধুনিক ক্রীড়াঙ্গনের স্বপ্নদ্রষ্টা।

তিনি আরও বলেন, ক্রীড়া চর্চা না থাকার কারণে দেশের যুবসমাজ বিপথগামী হচ্ছে। ফুটবল, ক্রিকেট টুর্নামেন্ট, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে যুব সমাজকে গঠনমূলক কাজে সম্পৃক্ত থাকতে হবে। এ ব্যাপারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরিফ, নড়াইল সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু প্রমুখ। 
পরে নেতৃবৃন্দ আনুষ্ঠানিক ভাবে ৮ দলীয় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। বিপুলসংখ্যক দর্শক শ্রোতা উক্ত ফুটবল খেলা উপভোগ করেন। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুরে বিএনপির গনমিছিলঃ ‎ডাক দিয়েছে ইকবাল ভাই,ঘরে থাকার

1

সেনবাগের প্রার্থী পরিবর্তনে একাত্মতা প্রকাশ করেন বিএনপি নেতা

2

বগুড়া শেরপুর মির্জাপুরে ১৫৭টি ১০০০ টাকার জাল নোটসহ ৩ জাল কার

3

বাংলাদেশের ব্যাটসম্যানদের ‘মানসিক সমস্যা’ দেখছেন ল্যাঙ্গেভেল

4

জাতীয় পাটি থেকে মোঃ মাহমুদুল করিম মহেশখালী কুতুবদিয়া কক্সবাজ

5

কুলাউড়ায় জামায়াত মনোনীত প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্টিত

6

চট্টগ্রাম-৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছেরের সমর্থ

7

অতিথি পাখি বিক্রি চলছে রাজৈরের লখন্ডা বাজারে

8

চাঁপাইনবাবগঞ্জে আসছে নেশার জন্য ব্যাথার ঔষধ ট্যাপেন্টাডল

9

ভূরুঙ্গামারীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রাণবন্ত কুইজ প্

10

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকায় ‘পাতানো নির্বাচন’-এর আ

11

কালিগঞ্জ নবীন নগর নূরানী মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণে মানবিক উ

12

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

13

কুয়াকাটায় এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা

14

নাসিরনগরে প্রাচীন শ্রী শ্রী পাগল শংকর মন্দিরে দুঃসাহসিক চুরি

15

ছাত্র সংসদ নির্বাচনসহ ২৯ দফা দাবিতে এমসি কলেজ শিবিরের স্মারক

16

লিবিয়া সাগরে মাফিয়াদের গুলিতে মাদারীপুরের দুই যুবকের মৃত্যু

17

ঈশ্বরগঞ্জে গরুসহ দুই চোর আটক

18

আখাউড়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

19

মানিকগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা

20