জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নদী ও পরিবেশ রক্ষায় রাজনৈতিক নেতৃত্বের কাছে প্রত্যাশা

 জিহাদুল ইসলাম 
 বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে আজ নদী ও পরিবেশ রক্ষায় রাজনৈতিক নেতৃত্বের কাছে প্রত্যাশা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নদী, পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইবনুল সাঈদ রানা, এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিভার বাংলা-এর সম্পাদক ফয়সাল আহমেদ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি জনাব হাসনাত কাইয়ুম। তিনি বলেন নদী ও পরিবেশ রক্ষা এখন আমাদের টিকে থাকার সঙ্গে সরাসরি সম্পর্কিত। কিন্তু দুঃখজনকভাবে নদী আজ রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। রাজনীতির কথা বললেই নদীর প্রসঙ্গ আসে, আবার নদীর কথা বললেই রাজনীতির প্রসঙ্গ জড়িয়ে যায়। নদী পরিবেশ রক্ষার জন্য প্রকৃত রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন, আর সে অঙ্গীকার আদায়ের লক্ষ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলন সারাদেশে রাজনৈতিক দলগুলোর কাছে বার্তা পৌঁছে দিচ্ছে।
সভাটি পরিচালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক দিদারুল ভূঁইয়া।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ড. হালিম দাদ খান, জাকিয়া শিশির, আনোয়ার হোসেন, সাবেক সচিব গোলাম শফিক, শফিকুল ইসলাম খোকন, রফিকুল আলম, কে. এম. এ. জামিল, ফরিদুল ইসলাম, লামিয়া ইসলাম, মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম মামুন, নাহিদ মিয়া, নাছির উদ্দিন শেখ, সামিউল ইসলাম রাসু প্রমুখ।

বক্তারা বলেন, নদী ও পরিবেশ বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। তাই রাজনৈতিক নেতৃত্বকে অবশ্যই নদী রক্ষা ও টেকসই পরিবেশ গঠনে অগ্রণী ভূমিকা নিতে হবে। যারা নদী দখল বা পরিবেশ ধ্বংসে জড়িত, তাদের অপরাধী হিসেবে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

সভা শেষে নদী ও পরিবেশ রক্ষায় একটি জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা গৃহীত হয়

১️ প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে পরিবেশ বিষয়ক দপ্তর স্থাপন বাধ্যতামূলক করতে হবে।
২️কোনো জনপ্রতিনিধি নদী দখল বা পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
৩️ আন্তঃসীমান্ত নদীর সঠিক তালিকা প্রণয়ন করে প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে উদ্যোগ নিতে হবে।
৪️‘চায়না দুয়ারী’সহ সব ধরনের অবৈধ বিদেশি জাল নিষিদ্ধ করতে হবে।
৫️ পরিবেশ, বন, মৎস্য, নৌপরিবহন মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, জাতীয় নদী রক্ষা কমিশনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কার্যক্রমের ওপর নজরদারি জোরদার করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ডিসেম্বরই শেষ সময়’, শনিবার যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি

1

প্রায় ২২ কোটি টাকার মাদক জব্দ

2

ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া

3

কাপাসিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক

4

বাগেরহাটে বাসের বাংকার থেকে ১১ কেজি গাজাঁ

5

নাউতারায় অবৈধ বালু উত্তোলন ট্রাক্টর মালিককে জরিমানা

6

ধর্মপাশায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অ

7

রংপুর (সদর ৩) আসনে জাতীয় পার্টির মনোনয়ন উত্তোলন

8

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দ

9

জাবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি,সম্পাদক তাড়া

10

টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার ও অব

11

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে দিনাজপুর পুলিশ সুপার কার

12

নওগাঁর নিয়ামতপুরে সারা দেশের ন্যায় অষ্টম শ্রেণীর বৃত্তি পর

13

ফুলবাড়িয়ার খিরু নদী দখল দারের কবলে

14

পাবনায় বিপুল পরিমান অস্ত্র ও গুলিসহ আটক ৪

15

মাতুয়াইলের আচার বিক্রেতা বাসার মিয়ার এক অমলের ইতিহাস

16

নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গজারিয়ায় পুলিশ সুপার মেনহাজুল

17

শহীদ ওসমান হাদী আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা:

18

হাইমচর উপজেলায় জাতীয় সমবায় দিবস উদযাপন

19

জমকালো অনুষ্ঠানে Channel S7-এর আত্মপ্রকাশ

20