জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর পার্বতীপুর মডেল থানার বিশেষ অভিযানে মাদকসহ একজন গ্রেপ্তার

  মোঃ মশিউর রহমান 

দিনাজপুর পার্বতীপুর মডেল থানার বিশেষ অভিযানে ১৩৫ বোতল মাদকসহ ১ জন গ্রেফতার
দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ আনোয়ার হোসেন মহোদয়ের তত্ত্বাবধানে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে পার্বতীপুর পৌরসভা এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে পার্বতীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের গুলপাড়া কবরস্থানের দক্ষিণ পার্শ্বে অবস্থিত একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির ভেতর থেকে ৮০ বোতল FAIRDYL এবং ৫৫ বোতল WINCEREX, মোট ১৩৫ বোতল মাদক উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোঃ শামীম হোসেন @ গুড্ডু (৩৯), পিতা- ইব্রাহীম হোসেন, সাং- গুলপাড়া, থানা- পার্বতীপুর, জেলা- দিনাজপুরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকগুলো তার বসতবাড়ীর শয়ন কক্ষসংলগ্ন বাথরুমের দরজার সামনে মাটির নিচে পুঁতে রাখা ছিল বলে পুলিশ জানায়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরগঞ্জে কলেজের ভর্তির নামে চলছে লুটপাট, অধ্যক্ষের রুমে তা

1

ফরিদপুরের আলফাডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

2

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

3

আ. লীগের ডাকা লকডাউনে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্র

4

কোম্পানীগঞ্জে অবৈধ পাথর উত্তোলনে অভিযান

5

ঈশ্বরগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

6

অবহেলিত প্রতাপনগরে হাসপাতাল,ব্রিজ-বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্

7

সাপাহারে নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিন

8

সে বোঝা নয়, সে আমার ভাই! ​কলমে- ইরি অতনু

9

গোয়ালন্দে ওসির উদ্যোগে এক হাজার ঔষধি গাছের চারা রোপণ

10

প্রশাসনিক উপজেলা ঘোষণা ও বাস্তবায়নের দাবীতে গণ স্বাক্ষর কর্ম

11

মানিকগঞ্জে দাম্পত্য কলহ: পরকীয়ার অভিযোগে স্বামীর অভিযোগ

12

বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রে

13

৬ বছর ধরে সাঁকো দিয়ে সেতু পারাপার

14

পাবনার আটঘরিয়ায় সিএনজি উল্টে ব্র্যাক কর্মচারীর মর্মান্তিক

15

হু-হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম

16

শৈলকুপায় ট্রাক নদীতে চালক ও হেলপার নিহত ২

17

বিজয় দিবসে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির হাতে সম্মাননা স্মা

18

নবান্ন উৎসব উপলক্ষে কালাইয়ে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

19

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৯ ও ২৫ এপ্রিল, মানতে

20