জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

রুটের পর ভারতকে রান পাহাড়ে চাপা দিচ্ছেন স্টোকস

এম জিশান পারভেজ।।

দেড় শ রানের ইনিংসটি যখন ১২০ রান ছোঁয়, জো রুট তখন অন্য উচ্চতায়। একই দিনে রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে ছাড়িয়ে পঞ্চম থেকে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় উঠে যান দ্বিতীয় স্থানে। তাঁর সামনে এখন শুধু শচীন টেন্ডুলকার।
২৪৮ বলে ১৪ চারে রুটের ইনিংসটি রবীন্দ্র জাদেজার বলে ক্যাচ আউট হয়ে যখন থেমেছে, তখন তাঁর রান ছিল ১৫০। রুটের আউটের পর অধিনায়ক বেন স্টোকসের ব্যাটে রানের পাহাড় গড়ার দিকে এগোচ্ছে ইংল্যান্ড। আজ দ্বিতীয় দিনের খেলা তারা শেষ করেছে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪৪ রান তুলে। ভারতের চেয়ে ১৮৬ রানে এগিয়ে স্টোকসের দল।

১৩৪ বলে ৬ চারে ৭৭ রান নিয়ে উইকেটে আছেন স্টোকস। তাঁর সঙ্গী লিয়াম ডসনের রান ২১। এর আগে ২ উইকেটে ২২৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। ১১ রান নিয়ে দিন শুরু করা রুট টেস্ট ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি পূর্ণ করার পরও এগিয়ে যেতে থাকেন।
১২০ রান করে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় ছাড়িয়ে যান পন্টিংকে। রুটের রান এখন ১৩৪০৯। সবার ওপরে থাকা টেন্ডুলকারের চেয়ে পিছিয়ে আছেন ‘মাত্র’ ২৫১২ রানে। আজ আউট হওয়ার আগে ওলি পোপকে নিয়ে তৃতীয় উইকেটে ১৪৪ আর স্টোকসকে নিয়ে পঞ্চম উইকেট ১৪২ রানের জুটি গড়েছেন স্টোকস।
ভারতের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন জাদেজা ও ওয়াশিংটন সুন্দর।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলনবিলে গবাদিপশুর খাদ্য সংকট

1

ঠাকুরগাঁওয়ে ২৩ বছর পর পা দেবেন তারেক রহমান

2

৩৮ কেজি ওজনের ৫ ফুট লম্বা কোরাল, ধরা পড়ল বড়শিতে

3

কালুখালীতে মুদি দোকানদারকে কুপিয়ে গুরুতর জখম, এলাকায় আতঙ্ক

4

মুরাদনগরে জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও

5

সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন

6

বেনাপোল সীমান্তে বিদেশি মদসহ চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি

7

নাসিরনগরে বিএনপির প্রার্থী এম এ হান্নানের নির্বাচনী জনসভা অন

8

জামালপুরে ৩০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ, প্রতীক গ্রহণ করেনন

9

নিষিদ্ধ দল বিতর্কেও শেষ পর্যন্ত বৈধ

10

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে ইউন

11

সাইফুর-ইলিয়াসের অসম্পূর্ণ উন্নয়ন কাজ শেষ করার অঙ্গীকার এমএ

12

চেরুর বাজারে প্রাণচাঞ্চল্যময় সকাল

13

ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা শামসুল হক গ্র

14

গরম চা দিয়ে হাত পুড়িয়ে বন্ধুত্ব হয় না বন্ধুত্ব হয় মন থে

15

লক্ষ্যমাত্রার চেয়ে বেশী মধু উৎপাদন হচ্ছে শিবগঞ্জে

16

হাবিব উল্যাহ চৌধুরী মেধা বৃত্তি” পরীক্ষায় শিক্ষার্থী-অভিভাব

17

মণিরামপুর পৌরসভার ড্রেন যেন মরণফাঁদ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষ

18

মঠবাড়ীয়া পৌর যুবদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট ও বেগম খালেদা

19

সংসদে আমি করতে পারি, তা আপনারা দেখেছেন ব্যারিস্টার রুমিন ফা

20