জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মিঠাপুকুরে দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

সাজিত হাসান সুজন 

রংপুরের মিঠাপুকুর উপজেলায় দশম শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করেছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি তদন্ত হাফিজুর রহমান। অভিযুক্ত আরিফুল ইসলাম (২০) মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের খোর্দ্দ নারায়ণপুর গ্রামের মনছুর আলীর পুত্র। ধর্ষণের স্বীকার ভুক্তভোগী উপজেলার জায়গীরহাট ফখরুল উলুম ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের জোতগকুল এলাকার বাসিন্দা বান্ধবী কামিলা আক্তার রিতা ও তার প্রেমিক নাসিরুল পালিয়ে যাওয়ার সময়ে সহযোগিতা করে ভুক্তভোগী ওই কিশোরী। এ সময় বান্ধবীর প্রেমিক নাসিরুলের বন্ধু আরিফুলের বাড়িতে সুকৌশলে নিয়ে যাওয়া হয় ভুক্তভোগী ওই কিশোরীকে। এরপরেই নিজ বাড়িতে আশ্রয় দেয়ার সুবাদে ২৮ ডিসেম্বর রাতে ও সকালে তিন দফায় জোরপূর্বক ভুক্তভোগী কিশোরীকে ধর্ষণ করে আরিফুল। রাতভর নির্যাতনের পরে সকালবেলা বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী নারীকে বিয়ের আশ্বাস দিয়ে কৌশলে পালিয়ে যায় অভিযুক্ত আরিফুল।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী প্রতিবেদককে জানান,বান্ধবী রিতাকে সহযোগিতা করেছিলাম তাদের ভালবাসার পূর্ণতা পাওয়ার জন্য। সেই সহযোগিতাই যে আমার জীবনটাকে নরক বানিয়ে ফেলবে, বুঝতে পারিনি। আমাকে ওরা সুকৌশলে নিয়ে গিয়ে তিনদফায় জোর পূর্বক ধর্ষণ করেছে। আমি এর ন্যায্য বিচার চাই।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত আরিফুল ইসলামের বাড়িতে গিয়ে তালাবদ্ধ পাওয়া যায়। স্থানীয়রা জানায়,গণমাধ্যমকর্মী আসার খবর পেয়েই সটকে পড়েছেন আরিফুলের পিতা মাতা। আরিফুলের চাচা তায়েক আহমেদ প্রতিবেদককে বলেন, ছেলে হামার ভুল করি ফেলছে। হামরা বিয়ে দিবার চাইছিলাম। হাফিজার চেয়ারম্যান মীমাংসা করার অনেক চেষ্টা করছে। ওরা মানে নাই। মামলা করছে। কী করবে করুক। আমরাও দেখব।

মিঠাপুকুর থানার ওসি তদন্ত হাফিজুর রহমান জানান, মামলা রুজু করা হয়েছে। আজকে ছুটি থাকায় মেডিকেল পরীক্ষা করা সম্ভব হয়নি। ভুক্তভোগী ভিকটিম সাপোর্ট সেণ্টারে রয়েছে। হাসপাতাল খুললে ভিকটিমের পরীক্ষা করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

1

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে নিয়োগপ্রাপ্ত ৯২২ জন ভিডিপি

2

সদরপুরে বিএনপির শহীদুল ইসলাম বাবুলের মনোনয়ন পত্র জমা

3

তারেক রহমানকে স্বাগত জানাতে কক্সবাজার-২, আসনের বিএনপি'র ১০ হ

4

মানিকগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ শীর্ষ মাদক ক

5

কাপাসিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সহস্রাধিক রোগ

6

রায়গঞ্জে ভেজাল কীটনাশক রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

7

ময়মনসিংহে বিএনপি নেতাকে মারধরের ঘটনায় চেয়ারম্যান সহ আটক তিন

8

নান্দাইলে গর্ভপাতের মিথ্যা মামলা দিয়ে নিরীহ পরিবারকে হয়রানি

9

বগুড়ায় উদ্যোক্তাদের ১০ দিনব্যাপী বিসিক মেলা উদ্বোধন

10

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

11

জঙ্গল সলিমপুরে র‍্যাবের অভিযানে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব

12

আদালতের রায়ে শ্যামনগরে অর্পিত সম্পত্তি অবশেষে বুঝে পেলেন দুই

13

টাঙ্গাইলে কেক তৈরিতে রং ও মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার

14

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

15

৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা

16

কুলাউড়ার আলোকিত কন্যা: বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা হাইকোর্

17

চরকাউয়া ইউনিয়নের ভয়াবহ অগ্নিকাণ্ড

18

সাংবাদিক তুহিন হত্যায় মুখে কালো কাপড় বেঁধে পাংশায় শোক র‌্যাল

19

বুধহাটায় পুকুরে পড়ে প্রাণ গেল শিশু অর্নব দেবনাথের

20