জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাইজবাড়ী ইকোপার্কে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ঠ দিনের খেলা অনুষ্ঠিত

মোঃ শরিফুল ইসলাম।।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইকোপার্ক মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ষষ্ঠ দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। । মাইজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আব্দুল খালেক এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান হাজী মিজানুর রহমান বাবলু। এছাড়াও উপস্থিত ছিলেন কাজিপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলেমান আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।  খেলায় গান্ধাইল বরইতলা কোকো স্মৃতি একাদশ ৩-২ গোলে নিশ্চিন্তপুর একাদশকে পরাজিত করে জয়লাভ করে। খেলাটি উপভোগ করতে ইকোপার্ক মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়, যা পুরো মাঠ কানায় কানায় পূর্ণ করে তোলে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এই টুর্নামেন্ট শুধুমাত্র খেলাধুলার আয়োজন নয়, বরং ক্রীড়া সংস্কৃতি চর্চার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে একটি কার্যকর উদ্যোগ। তারা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে এবং টুর্নামেন্টকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের মানববন্ধন

1

সবচেয়ে বেশি বই পড়েন মার্কিনরা, বাংলাদেশিদের অবস্থান কততম

2

বেলকুচিতে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকের মর্যাদা বৃদ্ধিতে রাষ

3

মাদারীপুরে আ'লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়ে সব পদ

4

আগামী ১৩ নভেম্বর ঢাকায় “লকডাউন” কর্মসূচি ঘিরে টেকেরহাটে পুল

5

কালিগঞ্জে জুমার নামাজ শেষে ব্যবসায়ীকে কুপিয়ে কান বিচ্ছিন্ন দ

6

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

7

গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রল বোমা নিক্ষেপ ও গাড়িতে আগুন

8

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলাউড়ার তরুণী'র মৃ-ত্যু

9

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বছরে চীনা শিক্ষার্থী দ্বিগুণ

10

আটঘরিয়ায় মহিলা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মা

11

সিলেটে ফুটপাত দখল করে ব্যবসা, ১০ হকার আটক, ৫ জনের কারাদণ্ড

12

ত্রিশাল প্রেসক্লাবে মুজিব সভাপতি, নোমান সম্পাদক নির্বাচিত

13

সুবর্ণচরে যুবদল নেতাকে বরণে মোটরসাইকেল শোভাযাত্রা.

14

বান্দরবানের লামায় সিনিয়র সহকারী জজ আদালত স্থাপনের দাবিটি এখন

15

চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে জ্যাকেট থেকে চকোপ্লাস সহ একজন আটক।

16

নিয়ামতপুরে সার সংকটের গুজব ভিত্তিহীন

17

সাতক্ষীরার সাবেক পিপি আব্দুল লতিফকে ৪ দিন ও ছেলে রাসেলের ৩ দ

18

পটুয়াখালী কুয়াকাটা আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধা

19

খালেদা জিয়ার ইন্তেকালে ঝালকাঠিতে জেলা বিএনপির শোক কর্মসূচি

20