প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 27, 2025 ইং
মাইজবাড়ী ইকোপার্কে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ঠ দিনের খেলা অনুষ্ঠিত

মোঃ শরিফুল ইসলাম।।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইকোপার্ক মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ষষ্ঠ দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। । মাইজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আব্দুল খালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান হাজী মিজানুর রহমান বাবলু। এছাড়াও উপস্থিত ছিলেন কাজিপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলেমান আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। খেলায় গান্ধাইল বরইতলা কোকো স্মৃতি একাদশ ৩-২ গোলে নিশ্চিন্তপুর একাদশকে পরাজিত করে জয়লাভ করে। খেলাটি উপভোগ করতে ইকোপার্ক মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়, যা পুরো মাঠ কানায় কানায় পূর্ণ করে তোলে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এই টুর্নামেন্ট শুধুমাত্র খেলাধুলার আয়োজন নয়, বরং ক্রীড়া সংস্কৃতি চর্চার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে একটি কার্যকর উদ্যোগ। তারা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে এবং টুর্নামেন্টকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।