রবিউল বাপ্পী
প্রকাশঃ 16-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের সুখবর দিলো আইসিসি

তালেবান সরকার ক্ষমতায় আসিন হওয়ার পর থেকেই আফগানিস্তানে নারীদের বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ রয়েছে। মেয়েদের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা নিষিদ্ধ করে তারা। এরপর তাদের ‘নার্সিং অ্যান্ড মিডওয়াইভস’ ট্রেনিং ইন্সটিটিউট বন্ধ ঘোষণা করা নিয়ে সরব ছিলেন মোহাম্মদ নবি ও রশিদদের মতো তারকা ক্রিকেটাররা। আগে থেকেই নির্বাসিত আছেন নারী ক্রিকেটাররা। যা নিয়ে এবার সক্রিয় হচ্ছে আইসিসির পাশাপাশি তিন দেশের ক্রিকেট বোর্ড।

নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের আবারও ক্রিকেটে ফেরাতে আইসিসি, বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড), ইসিবি (ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) ও সিএ (ক্রিকেট অস্ট্রেলিয়া) আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। যার জন্য তারা কোনো অর্থ নেবে না আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) কাছ থেকে। আইসিসির এক মুখপাত্র ইএসপিএন ক্রিকইনফোকে এসব তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলছেন, ‘আইসিসি এখনও আফগানিস্তান (নারী) দলকে গণনায় নিচ্ছে না। পরিবর্তে আমরা আইসিসির আইনগত ও সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে এই জটিল ইস্যু নিয়ে আলোচনা এবং সমাধান খুঁজে পাওয়ার প্রক্রিয়া অনুসরণ করব।’ তবে আফগানিস্তান থেকে অস্ট্রেলিয়ায় নির্বাসিত ১৯ নারী ক্রিকেটারই কেবল আইসিসির বিবেচনাধীন নয় বলেও জানান তিনি, ‘যে যেখানেই বিচ্ছিন্ন অবস্থায় আফগানিস্তান থেকে নির্বাসনে আছেন, তাদের সবাইকে নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে।’

আফগান নারী ক্রিকেটারদের পাশে দাঁড়াতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে আইসিসি। যার অধীনে আর্থিক সাহায্য থেকে প্রশিক্ষণসহ সব রকম সাহায্য করা হবে তাদের। ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড আইসিসির এই উদ্যোগের সহযোগী হিসেবে থাকছে। একটি তহবিল গড়ে তোলা হবে আফগান নারী ক্রিকেটারদের জন্য। সেই তহবিল থেকে ক্রিকেটারদের আর্থিক সাহায্যও করা হবে। এ ছাড়া আধুনিক উচ্চমানের প্রশিক্ষণ, প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধা এবং মেন্টরের ব্যবস্থা করা হবে।

এর আগে ২০২০ সালের করোনাকালে ২৫ নারী ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে এনেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু এক বছরেরও কম সময়ের মধ্যে তালেবান ক্ষমতায় এলে পরিস্থিতি বদলে যায়। তালেবানের লক্ষ্যবস্তুতে পরিণত হয় চুক্তিবদ্ধ ক্রিকেটার ও তাদের পরিবার। কয়েকজন নারী ক্রিকেটার ভয়ে ক্রিকেটসামগ্রী পুড়িয়ে ফেলেন, কেউ কেউ পালিয়ে যান বিদেশে। ফিরোজা আমিরি, বেনাফশা হাশিমিসহ অনেক নারী ক্রিকেটার বর্তমানে অস্ট্রেলিয়ায় শরণার্থী হিসেবে বসবাস করছেন। তাদের কেউ মেলবোর্নে অবার কেউ আছেন ক্যানবেরায়।

ক্রিকেটের কারণে স্বদেশ থেকে নির্বাসিত ফিরোজা আমিরি কিছুদিন আগে ক্রিকইনফোকে বলেছিলেন, ‘বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে আফগান পুরুষ দল ভালো অবস্থানে আছে। যদি তারা (রশিদ-নবি) আমাদের সমর্থন করতে শুরু করেন, তাহলে তারা আমাদের দলে বড় প্রভাব ফেলবেন। তারা আমাদের জন্য, সব নারীর জন্য খুবই, খুবই সহায়ক হয়ে উঠতে পারেন। মেয়েরা যদি খেলাধুলা শুরু করতে পারে, তাহলে লেখাপড়াও করতে পারবে। এটি একটি উপায় হতে পারে। দয়া করে আপনারা মেয়েদের কণ্ঠস্বর হোন। আমাদের জন্য আরও কিছু করুন। আপনারাই আফগানিস্তানের কণ্ঠস্বর। আপনারাই এই মুহূর্তে (দেশের) সবচেয়ে বিখ্যাত মানুষ।’




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরকাউয়া ইউনিয়ন তাঁতীদলের ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

1

রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো

2

সিরাজগঞ্জের রায়গঞ্জে হাড় কাঁপানো শীত বিপর্যস্ত জনজীবন

3

গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ

4

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ

5

রাজবাড়ীতে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ আরিফ বাহিনীর দুই সদস্য

6

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর ‘আত্মহত্যা’

7

বান্দরবানের লামায় শিবিরের কোরআন তালিমের অনুষ্ঠানে দুর্বৃত্ত

8

মাদারীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

9

সাঁথিয়ায় ভেলাবাইচকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত -

10

গ্যাস সংযোগ পাবেন শিল্পমালিকরা

11

হবিগঞ্জের হাওরে আমন ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

12

জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি পেল বদরখালী

13

নওগাঁর বদলগাছিতে শিক্ষা সুরক্ষায় সমন্বিত উদ্যোগ

14

বিএনপি'র নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টারযোগে গ্রামে

15

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৯০তম জন্মবার্ষিকী

16

জলাবদ্ধতার লাগাম টানতে কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল তীর পরিষ্কার

17

ভবঘুরের ছদ্মবেশে ৫ খুন

18

গোপালগঞ্জে মামলাবাজি ও হয়রানির অভিযোগে এনসিপি যুবশক্তি

19

মাদারীপুর-৩ আসনে ড. কাজী আবুল বাসারকে মনোনয়ন দেয়ার দাবিতে এল

20