জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

যুব উন্নয়ন ক্রেডিট ইউনিয়নে নতুন নেতৃত্বের শপথ ও প্রথম সভা অনুষ্ঠিত

নাজমুলহুদা 
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার অন্যতম সমবায়ী প্রতিষ্ঠান রামপুর কুবরীকান্দা যুব উন্নয়ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.–এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর ২০২৫ খ্রি.) দুপুরের দিকে  নাজিরপুর  ইউনিয়নের ভবানীপুর এলাকায়  কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন কমিটির সভাপতি মুহাম্মদ ফেরদৌস আলমগীর ভূঁঞা।

সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম সাগর এবং সঞ্চালনায় ছিলেন সমবায়ী  মুহাম্মদ এনামুল হক তালুকদার।

এসময় উপজেলা সমবায় কর্মকর্তা নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

একক প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়া ৬ সদস্যের নাম ঘোষণা করা হয়— নজরুল ইসলাম (চেয়ারম্যান), মো. শরীফুল ইসলাম (ভাইস চেয়ারম্যান), তানজু বেগম (সেক্রেটারি)
, আসমা খাতুন (ট্রেজারার), মিনারা খাতুন (ডিরেক্টর), জুলহাস উদ্দিন (সদস্য)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ ও বিমল চন্দ্র দেবনাথ, উপজেলা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, বিআরডিবির সহসভাপতি মো. হাবিবুর রহমান সবুজ, কলমাকান্দা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ লি.–এর সভাপতি মাকসুদুর রহমান বিপ্লব, জনকল্যাণ কৃষি সমবায় সমিতির সভাপতি একেএম শাহজাহান কবীর এবং উপজেলা আনসার ভিডিপির সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম প্রমুখ।

সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। বক্তারা বলেন— যুব উন্নয়ন ক্রেডিট ইউনিয়ন শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তোলার একটি কার্যকর আন্দোলন।

শেষে প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যবৃন্দের উপস্থিতিতে নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরে ‘ঐক্যের বন্ধন’ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা

1

মিয়ানমার থেকে গুলি, টেকনাফে বাড়ির সামনে কিশোরী নিহত

2

দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও প

3

ন‌ওগাঁর নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যোগে উপজেলা দিবস ও উন্নয়

4

কৌশলের নামে গুপ্ত-সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

5

পরকীয়া সুনিশ্চিত নিরাপত্তাশীল বাসায়

6

নওগাঁ-৪৯ মান্দা-৪ আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেলের শোডাউন

7

নগরীতে হকার উচ্ছেদ অভিযান

8

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পড়ে আছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয়

9

মুকসুদপুরে জামায়াতের আমির ডা: শফিকুর রহমানের আগমনে পথসভায়

10

কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিক

11

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবদল নেতা নিহত

12

টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার ও অব

13

লালমনিরহাট-১ আসনে নির্বাচনী মোড় ঘুরিয়ে দিতে পারেন জাতীয় পার্

14

কুলাউড়ায় জলাতঙ্ক আতঙ্ক চরমে

15

সয়াবিন ও শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দ

16

একসাথে থাকলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না : মির্জা ফখরুল

17

কাউনিয়ায় ভুয়া মালায় ঋণ গৃহীতা নারী হয়রানি ও গ্রেফতার

18

গাজীপুর কোনাবাড়িতে শ্রমিকদের বিক্ষোভ ও রাস্তা অবরোধ

19

জয়পুরহাটের আক্কেলপুরে বাবাকে মাঠে ভাত দিয়ে ঘরে ফেরা হলোনা ছে

20